১২:৩৪ পি.এম
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে অনলাইনে ছড়ানো আপত্তিকর ও অশালীন কনটেন্ট, যা পর্নোগ্রাফি কনটেন্ট হিসেবে চিহ্নিত হয়েছে, তা সরানোর নির্দেশ দিলেন দিল্লি হাইকোর্ট। এই নির্দেশটি অভিনেত্রীর করা আবেদনের প্রেক্ষিতে দেওয়া হয়েছে, যেখানে আদালত প্রথমিকভাবে চিহ্নিত ৫৫২টি লিংক দ্রুত সরানোর জন্য আদেশ দিয়েছেন।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরি করার অভিযোগ নতুন নয়। জনসাধারণের কাছে পরিচয় ও ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার জন্য জাহ্নবী দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন। যদিও মামলায় প্রায় সাত হাজার লিংকের উল্লেখ করা হয়েছে, আপাতত ৫৫২টি লিংক সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয় যে, চিহ্নিত লিংকগুলোতে আপত্তিকর ও অশালীন কনটেন্ট থাকায় এগুলো দ্রুত অপসারণের প্রয়োজন রয়েছে। এছাড়া, অভিনেত্রীর পরিচয় ব্যবহার করে তৈরিকৃত ভুয়া অ্যাকাউন্ট, বিকৃত ছবি এবং বাণিজ্যিকভাবে পরিচয়ের অপব্যবহারের অভিযোগও মামলায় প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
তবে আদালত স্পষ্ট করে জানিয়ে দেয় যে, জাহ্নবীর নামে পরিচালিত সব ফ্যান পেজকে বেআইনি বলা যাবে না। এসব পেজে তার ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা অথবা সমালোচনা থাকতে পারে। শুধুমাত্র অভিনেত্রীর নাম বা ছবি ব্যবহারের কারণে কোনো অনুরাগী পেজ বন্ধ করার যৌক্তিকতা নেই।
তবে, যদি কোনো পেজে অশালীন কনটেন্ট ছড়ানো হয় অথবা জাহ্নবীর পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আদালত জানায়।
জাহ্নবীর মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি ভুয়া ও বিকৃত ছবি, ভুয়া পরিচয়ে খোলা অ্যাকাউন্ট এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক শোষণ সম্পর্কিত বিষয়গুলোও আলোচনায় এসেছে। আদালত এসব কনটেন্টকে সাধারণ অনুরাগী পেজ থেকে আলাদা বিবেচনা করার ওপর গুরুত্ব দিয়েছে।
জাহ্নবী কাপুর সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা পেড্ডিতে উপস্থিত হয়েছেন। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে তিনি অভিনয় করেছেন। সিনেমাটি ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর জুলাইয়ে নেটফ্লিক্সে মুক্তি পায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন