০৩:৩৯ পি.এম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোরে একটি সুপারি বাগান থেকে জাকির আকন (৫৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মধ্যে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে বেতমোর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগানের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
নিহত কৃষক জাকির আকন মৃত ওয়াহেদ আকনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির আকনের বসতঘর থেকে ঘটনাস্থল পর্যন্ত দূরত্ব প্রায় ১০০ থেকে ১২৫ গজ। তার দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে সুপারি গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন