০৫:৩৮ পি.এম
খুলনার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার উদ্দেশ্যে এসে ফাহাদ হোসেন (২৪) নামের একজন যুবক পুলিশের হাতে আটক হয়েছেন। আজ বুধবার ভোরের দিকে নগরীর শিববাড়ী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ফাহাদ শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, বুধবার ভোরে একটি মোটরসাইকেলে তিন যুবক শিববাড়ী মোড়ে এসে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় একজন যুবক মোটরসাইকেল থেকে নেমে স্মৃতিস্তম্ভের কাছে আগুনের জন্য যায়। তখন শিববাড়ী মোড়ে উপস্থিত লোকজনের সন্দেহ হয় এবং তারা যুবকটিকে আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে তার কাছ থেকে একটি বোতল ভর্তি পেট্রোল এবং পটকা জাতীয় বস্তু উদ্ধার করে। ফাহাদকে আটক করার সময় তার সঙ্গে থাকা অপর দুই যুবক দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়লো
এ বিষয়ে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, "ঘটনাস্থলে তিনজন ছিল। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। আটক ফাহাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর দুইজনের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন