প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা নদী থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এই মরদেহটি মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার নদীর তীর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পদ্মা নদীতে জোয়ারের পানিতে মানুষের আকৃতির কিছু ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তারা বিষয়টি মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানিয়ে দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।
পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। তবে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, পরিচয় গোপন করতে এবং হত্যার আলামত মুছে ফেলতে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মরদেহটির সুরতহাল শেষে বুধবার ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শুধু শরীরের মূল অংশ পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও হত্যাকাণ্ডটি কত দিন আগে ঘটেছে, তা জানা যাবে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন