সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০১:১৮ পি.এম
নিকলী উপজেলাটি কিশোরগঞ্জ জেলার একটি হাওর অধ্যুষিত এলাকা। এই উপজেলায় অবস্থিত ৭টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে সারা বছর পানি থাকে। এর মধ্যে কিছু স্থানীয় প্রভাবশালী মহল অভিযোগ উঠেছে যে, ছাতিচরের ঘোড়াউত্রা নদী এবং শিংপুর ইউনিয়নের শিংপুর নদী থেকে রাতের বেলায় ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করা হচ্ছে।
এই চক্রটি উত্তোলিত বালু দিয়ে দীর্ঘ সময় ধরে পাইব লাইনের মাধ্যমে ছাতিরচরের পূর্ব পাড়া ও উত্তর পাড়া এলাকায় ৩টি ফসলি জমি ভড়াট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে নদী ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি জমি ও স্থানীয় কৃষি অর্থনীতির উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। কৃষকরা এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ অবস্থায়, গ্রামগণ আদালত কর্তৃক খন্ডিতভাবে জরিমানা করা হলেও, পরবর্তীতে এই চক্রটি প্রশাসনকে কোনো গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে, স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ না নেওয়ার কারণে তারা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা গণমাধ্যম কর্মীদের জানান, "আইনগতভাবে ব্যবস্থা নিবেন" বলে তিনি উল্লেখ করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কার্যক্রম নিষিদ্ধ
টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ কর্তৃক পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের অস্থিতিশীলতার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক এবং সদস্যসচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তানভীর হাসান খান রুবেলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা সমাবেশে উল্লেখ করেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বিদ্যমান স্থিতিশীল পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একত্রিত রয়েছেন। বক্তারা আরও বলেন, যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে, ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের শতবর্ষী
সাংস্কৃতিক সংগঠন করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডি ক্লাব) প্রযোজনায় মঞ্চস্থ হয়েছে লেখক ও নাট্যকার গোলাম আম্বিয়া নূরীর কালজয়ী নাটক ‘কুমারখালির চর’। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইল শহরের সিডি ক্লাবের রঙ্গমঞ্চে উপচে পড়া দর্শকের উপস্থিতিতে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দর্শকদের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে রোববার (২২ নভেম্বর) একই সময়ে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নাটক শুরুর আগে করোনেশন ড্রামাটিক ক্লাবের সভাপতি কাজি জাকেরুল মওলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান।
তিনি বলেন, ‘পঞ্চাশ বছর আগে নির্মিত একটি নাটকের এই পুনর্র্নিমাণ সত্যিই চ্যালেঞ্জিং। কারণ দর্শক হিসেবে আমড়া সব সময় আগেরটির সাথে তুলনা করতে ভালোবাসি। ৫০ বছর আগে গোলাম আম্বিয়া নূরী রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছিলেন ফারুক-রক্কু। আজ নতুন নির্দেশকেরা তাঁদের মুমূর্ষু দেখাবেন। দীর্ঘ দুই বছর পর করোনেশন ড্রামাটিক ক্লাবে আবারও নাট্য প্রদর্শনী শুরু হওয়াটা টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
ক্লাবের নাট্য সম্পাদক শাহ্ মেহেদি মাসুদ সুমনের তত্ত্বাবধানে ও শাহ্ মো. ইছরাইল বিল্লাহর সার্বিক তত্ত্বাবধানে নাটকটি যৌথভাবে নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান ঠান্ডু ও রতন দত্ত। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তুলসী দাস সরকার, আরাফা (ফেরজা), সিথী ধর (ফেরজার মা), তোরা পাল (আসাফন), ফিরোজ আদনান (ময়েজ উদ্দিন), বিপ্লব দত্ত (ফয়েজ উদ্দিন), আলী হাসান (কালু), শহিদুজ্জামান মিয়া (খাঁ সাব), সাইদুর রহমান ঠান্ডু (মন্ডল), শেখ মানিক (আয়াত আলী), মোফাজ্জল হোসেন (কাইঞ্চা), দুলাল চন্দ্র সাহা (আমিন), রতন দত্ত (হোনা মিয়া) এবং জীবন শর্মা ও মানিক (নাঠিয়াল)।
এছাড়া নেপথ্যে আলোক নির্দেশনায় ছিলেন সুমন মেহেদি এবং আবহ সংগীতে ছিলেন ইকবাল হোসেন ও তাসমিয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হাইকোর্ট শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়নের উদ্দেশ্যে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছেন।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।
হাইকোর্ট সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যানকে পালন করতে হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। আদালত একই সাথে এ বিষয়ে একটি রুলও জারি করেছেন।
রুলে আদালত জানতে চেয়েছেন, ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই নীতিমালা প্রণয়নে এবং শিশুদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিরূপণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না।
বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।
আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জানিয়েছেন, বাংলাদেশে কোনো নীতিমালা না থাকার কারণে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকিত্ব, হতাশা ইত্যাদি লক্ষণ দেখা যাচ্ছে। এতে শিশুদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি হচ্ছে।
আইসিডিডিআরবি এক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার ৫ জন শিশুর মধ্যে ৪ জনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময় সীমা ছাড়িয়ে যাচ্ছে এই ব্যবহার। গবেষণায় অংশগ্রহণকারী শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার এবং গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। অন্যদিকে, ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এই বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। অতিরিক্ত সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এই হার তুলনামূলকভাবে বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শৈশবে দীর্ঘকাল পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকার ব্যাংকের পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদ অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে পরিচালকদের সর্বোচ্চ দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর হলেও, এটি কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের অংশগ্রহণে সীমাবদ্ধতা আরোপ, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি এবং মন্ত্রী-এমপিসহ সরকারি দায়িত্বে থাকা রাজনীতিবিদদের ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ বন্ধের উদ্যোগও নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী খসড়া প্রস্তুত করেছে। অর্থমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর, খসড়াটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম এবং কয়েকটি ব্যাংকের আর্থিক পরিস্থিতির অবনতির কারণে এ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে দেশি ও বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণের সুযোগ দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
খসড়া অনুযায়ী, কোনো ব্যক্তি টানা ছয় বছরের বেশি একটি ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। ছয় বছর দায়িত্ব পালনের পর, পুনরায় পরিচালক হতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে তিন বছর বিরতিতে থাকতে হবে। বর্তমানে একজন পরিচালকের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর।
পরিচালকদের মেয়াদ নিয়ে গত কয়েক বছরে একাধিকবার আইন পরিবর্তন হয়েছে। ২০১৮ সালের সংশোধনীর আগে পরিচালকদের টানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ছিল ছয় বছর। ওই বছর তা বাড়িয়ে নয় বছর করা হয়। ২০২৩ সালে আরেক দফা সংশোধন করে মেয়াদ ১২ বছর করা হয়েছিল।
ব্যাংকের মালিকানায় পারিবারিক প্রভাব কমানোর জন্য পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনের পরিবর্তে দুজনে নামিয়ে আনার কথা বলা হয়েছে। একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কোম্পানির মনোনীত পরিচালকের সংখ্যা সর্বোচ্চ দুজন থেকে কমিয়ে একজন করার প্রস্তাব করা হয়েছে।
পরিচালনা পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২০ জনই থাকছে। তবে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০ সদস্যের পর্ষদে অন্তত চারজন স্বতন্ত্র পরিচালক রাখতে হবে, যা বর্তমানে তিনজন। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার কথা বলা হয়েছে।
স্বতন্ত্র পরিচালকের যোগ্যতার সংজ্ঞা কঠোর করার প্রস্তাবও রয়েছে। প্রস্তাব অনুযায়ী, নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তি ব্যাংক বা ব্যাংক-সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থে জড়িত থাকতে পারবেন না। একই সঙ্গে বর্তমান বা ভবিষ্যতে এমন কোনো স্বার্থসংশ্লিষ্টতা থাকা যাবে না।
ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমানোর জন্য নতুন একটি ধারা যুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণা করার কথা বলা হয়েছে।
এ ছাড়া প্রস্তাবিত ১৭ক ধারায় বলা হয়েছে, কোনো পরিচালককে টানা তিন মাসের বেশি সময় পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি দেওয়া যাবে না। এ ধরনের ছুটি বছরে একবারের বেশি নেওয়ার সুযোগও থাকবে না।
ব্যাংকের শেয়ার ধারণের সীমা নিয়েও পরিবর্তন আসছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা একই পরিবারের সদস্যদের একক কিংবা যৌথভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকিং খাতের স্বার্থে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগকারীদের যোগ্যতা, উপযুক্ততা ও প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করতে পারবে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক সংশোধনী খসড়ার সঙ্গে বর্তমান প্রস্তাবের বেশ কিছু পার্থক্য রয়েছে। আগের খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সর্বোচ্চ ১৫ জনে সীমিত রাখা এবং মোট পরিচালকের অর্ধেককে স্বতন্ত্র পরিচালক করার প্রস্তাব ছিল। সূত্র: দ্যা ডেইলি স্টার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ