প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কার্যক্রম নিষিদ্ধ
টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ কর্তৃক পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের অস্থিতিশীলতার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক এবং সদস্যসচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তানভীর হাসান খান রুবেলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা সমাবেশে উল্লেখ করেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বিদ্যমান স্থিতিশীল পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একত্রিত রয়েছেন। বক্তারা আরও বলেন, যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে, ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন