প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে মামলা দায়ের করেছে বিজিবি। এই মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
মামলাটি গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে দায়ের করেন। এতদিন এই বিষয়টি গোপন থাকলেও বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে বেআইনি জনতা সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে সাধারণ ও গুরুতর জখম করা হয়। সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধনের অভিযোগও আনা হয়েছে। এদিকে, এসব মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে এই সহিংসতার ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা এবং বিজিবির পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন