শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩৮ পি.এম
জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেল বেলা পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পাতুলিপাড়া এবং ৮নং ওয়ার্ডের বালুচড়া এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় প্রায় ৮ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ, জেলা যুবদল নেতা শাতীল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মিজানুর রহমান উজ্জল, মহিলাদল নেত্রী সোনিয়া হামজা, নাসরিন আজাদ, ছাত্রদল নেতা আজাদ মিয়া, প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সোনা মিয়া। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। শুক্রবার সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এই অভিযোগটি করেন।
রিজভী বলেন, "সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই।" তিনি আরও উল্লেখ করেন যে, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। তিনি বলেন, "এগুলো ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ, বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার।"
‘এক-এগারো’ ইস্যু উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, "কিসের ভয় দেখান, ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়।"
তিনি আরও যোগ করেন, "অবাধ সুষ্ঠু নির্বাচন করতে যুতটুকু সংস্কার দরকার হবে, সেখানে কেউ কিছু বলছে না। কিন্তু অনন্তকাল ধরে সংস্কার চলবে, সেটা হতে পারে না। সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে রয়েছে।"
রিজভী বলেন, "আগে সংস্কার পরে নির্বচন সরকারের এমন বক্তব্য শেখ হাসিনার আগে ‘উন্নয়ন পরে গণতন্ত্র’ বুলিকেই স্মরণ করিয়ে দেয়।"
তিনি বলেন, "অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। ৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা ছিলিমেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবিক দৃষ্টি রক্তদান সংগঠনের সভাপতি এড. জহির উদ্দিন মোহাম্মদ আজীজ খান সাব্বিরের নির্দেশনায় বিভিন্ন বয়সের যুবক ও যুবরাও রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য পরীক্ষা করেন।
শতাধিক পুরুষ ও মহিলাকে রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মানবিক দৃষ্টি রক্তদান সংগঠন। এ ছাড়া, সংগঠনটি এতিম, হতভাগ্য পুরুষ ও মহিলাদের সহযোগিতাও করে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারিস খান আরিফ, সোনালী ব্যাংকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জুয়েল, শান্তানু, রূপক, সাখাতুর রহমান বাহার, স্বপন সাহা, মোঃ নয়ন শেখ, সহ-সভাপতি তামিম, মোঃ জুয়েল মিয়া, মোঃ রিয়াদ মিয়া, শিহাব। সার্বিক সহযোগিতায় ছিলেন জুম্মান হেলথ সেন্টারের কেমিস্ট ফখরুন্নেছা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে কাগমারীতে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রাঙ্গনে পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিতদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রায় ৮ শতাধিক শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে এই শীতবস্ত্র।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সদর থানা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা রিপন চৌধুরী, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, বিএনপি নেতা সেলিম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কৃষকদল নেতা রুহুল, ছাত্রদল নেতা আরেফিন রানা ও আল হেলাল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জুবায়ের। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজবাড়ীর পাংশা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৭ বছর বয়সী কিশোর রাসেল মন্ডল নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই কিশোর, ইমরান মন্ডল (১৭) ও রনি মন্ডল (১৬)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯.৩০ মিনিটের সময় উপজেলার যশাই ইউপির উদয়পুর এলাকায় এই ঘটনা ঘটে।
ইমরান মন্ডল মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মন্ডলের ছেলে এবং রনি মন্ডল ইউপির চরহরিনাডাঙ্গা গ্রামের রবিউল মন্ডলের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে ৭ জন বন্ধু পাংশা থেকে হাবাসপুর ইউনিয়নে যাওয়ার পথে যশাই ইউনিয়নের উদয়পুর এলাকায় পৌঁছালে, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উদয়পুর বাজারের দক্ষিণ পাশে উদয়পুর পুরাতন মসজিদের সামনে শফিকের দোকানের সিমেন্টের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, ডাক্তার এনামুল হক রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে ঘোষণা করেন এবং তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে রাতেই রনির অবস্থার অবনতি হলে তাকেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বর্তমানে রনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং ইমরান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ