প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে কাগমারীতে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রাঙ্গনে পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিতদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রায় ৮ শতাধিক শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে এই শীতবস্ত্র।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সদর থানা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা রিপন চৌধুরী, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, বিএনপি নেতা সেলিম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কৃষকদল নেতা রুহুল, ছাত্রদল নেতা আরেফিন রানা ও আল হেলাল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জুবায়ের। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন