প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীর পাংশা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৭ বছর বয়সী কিশোর রাসেল মন্ডল নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই কিশোর, ইমরান মন্ডল (১৭) ও রনি মন্ডল (১৬)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯.৩০ মিনিটের সময় উপজেলার যশাই ইউপির উদয়পুর এলাকায় এই ঘটনা ঘটে।
ইমরান মন্ডল মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মন্ডলের ছেলে এবং রনি মন্ডল ইউপির চরহরিনাডাঙ্গা গ্রামের রবিউল মন্ডলের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে ৭ জন বন্ধু পাংশা থেকে হাবাসপুর ইউনিয়নে যাওয়ার পথে যশাই ইউনিয়নের উদয়পুর এলাকায় পৌঁছালে, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উদয়পুর বাজারের দক্ষিণ পাশে উদয়পুর পুরাতন মসজিদের সামনে শফিকের দোকানের সিমেন্টের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, ডাক্তার এনামুল হক রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে ঘোষণা করেন এবং তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে রাতেই রনির অবস্থার অবনতি হলে তাকেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বর্তমানে রনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং ইমরান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন