প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। শুক্রবার সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এই অভিযোগটি করেন।
রিজভী বলেন, "সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই।" তিনি আরও উল্লেখ করেন যে, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। তিনি বলেন, "এগুলো ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ, বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার।"
‘এক-এগারো’ ইস্যু উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, "কিসের ভয় দেখান, ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়।"
তিনি আরও যোগ করেন, "অবাধ সুষ্ঠু নির্বাচন করতে যুতটুকু সংস্কার দরকার হবে, সেখানে কেউ কিছু বলছে না। কিন্তু অনন্তকাল ধরে সংস্কার চলবে, সেটা হতে পারে না। সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে রয়েছে।"
রিজভী বলেন, "আগে সংস্কার পরে নির্বচন সরকারের এমন বক্তব্য শেখ হাসিনার আগে ‘উন্নয়ন পরে গণতন্ত্র’ বুলিকেই স্মরণ করিয়ে দেয়।"
তিনি বলেন, "অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। ৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন