ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘কিলার রোবট’ নিয়ে জাতিসংঘের আলোচনা নির্ধারিত সময়ের পরও অব্যাহত


‘কিলার রোবট’ নিয়ে জাতিসংঘের আলোচনা নির্ধারিত সময়ের পরও অব্যাহত

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের উপর আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নের আলোচনা নিয়ে জাতিসংঘের সম্মেলনে মতবিরোধ সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাশিয়ার আপত্তির কারণে পাঁচ দিনের আলোচনা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। ফলে শনিবারও আলোচনা অব্যাহত থাকে।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, শুক্রবার আলোচনা শেষ হওয়ার কথা থাকলেও মতপার্থক্য নিরসনে ঐকমত্যে পৌঁছাতে না পারায় জাতিসংঘের প্রচলিত অস্ত্রবিষয়ক কনভেনশনের (সিসিডব্লিউ) পর্যালোচনা সম্মেলনের আলোচনা শনিবার পর্যন্ত চলে যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিস্থিতিতে, মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রের হাতে ছেড়ে দেওয়া নিয়ে বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আলোচনা শুরু হবে কি না এবং তা পরিচালনার জন্য কী ধরনের শর্ত থাকবে—এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সিসিডব্লিউর ১২৮টি সদস্যদেশের প্রতিনিধিরা সপ্তাহজুড়ে জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে বৈঠক করেন।

তবে বিষয়টি নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় আলোচনা কঠিন হয়ে পড়ে। কারণ, যেকোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য সব সদস্যদেশের ঐকমত্য প্রয়োজন।

অধিকাংশ দেশ আইনগতভাবে বাধ্যতামূলক একটি আন্তর্জাতিক চুক্তির পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো প্রযুক্তির অধিকারী দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপে অনাগ্রহী।

জাতিসংঘ শনিবার সকালে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা (এলএডব্লিউএস) নিয়ে ভবিষ্যতে গঠিতব্য সরকারি বিশেষজ্ঞ দলের কার্যপরিধি ও কার্যপদ্ধতি নির্ধারণে সংশ্লিষ্ট সদস্যদেশগুলোর সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?

আলোচনা দীর্ঘায়িত হওয়ায় জাতিসংঘের প্যালেস দে নাসিওঁ ভবনের মূল সম্মেলনকক্ষ থেকে প্রতিনিধিদের সরিয়ে নেওয়া হয়। পরে প্রতিনিধিরা ভবনটির ওপরের তলার একটি ছোট কক্ষে গিয়ে রুদ্ধদ্বার বৈঠক চালিয়ে যান।

ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ার আলোচনার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘কিছু দেশের হাতে ক্ষমতা রয়েছে, আবার কিছু দেশের হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’

আলোচনার কেন্দ্রে রাশিয়া

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা বা লজ সাধারণত এমন অস্ত্র, যা একবার সক্রিয় হলে মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই নিজে থেকে লক্ষ্যবস্তু নির্বাচন ও আক্রমণ করতে সক্ষম।

আরও পড়ুন: রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন

বিশ্বব্যাপী ৩০০টির বেশি সংগঠনের জোট ‘স্টপ কিলার রোবটস’-এর তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে এ ধরনের অস্ত্র ইতোমধ্যেই পরীক্ষা করা হয়েছে কিংবা ব্যবহার করা হয়েছে।

সোমবার সম্মেলন শুরুর পরপরই পর্যবেক্ষক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও নাগরিক সমাজের সংগঠনগুলোকে আলোচনায় অংশ নিতে দেওয়ার বিষয়ে রাশিয়া আপত্তি জানায়।

তবে সপ্তাহজুড়ে আলোচনার ফলে বিভিন্ন পক্ষের মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক। তিনি বলেন, ‘কোনো একটি বিষয়ে আলোচনা শুরু করার প্রয়োজনীয়তা নিয়ে আমরা ঐকমত্যের খুব কাছাকাছি পৌঁছেছি।’

তবে ব্রাজিলের রাষ্ট্রদূত মেয়ার বলেন, ‘কেউই পুরোপুরি নির্দোষ নয়।’ তার বক্তব্য, রাশিয়ার পাশাপাশি আরও কিছু দেশও এই অবস্থানের পেছনে রয়েছে।

আরও পড়ুন: ইরাকে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক, ছাত্রীদের বিক্ষোভ

- ওপেনহাইমার মুহূর্তের’ মুখে বিশ্ব -

এএফপির হাতে আসা একটি খসড়া চুক্তিতে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে একটি ‘কাঠামোগত প্রটোকল’ প্রণয়নের লক্ষ্যে আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হবে, এসব অস্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য আন্তর্জাতিক মানবিক আইনকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা এবং বিদ্যমান আইন কীভাবে কার্যকর করা যায়, তা খতিয়ে দেখা।

খসড়া নথিতে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ বিষয়ে আরও বিধিবিধান ও অন্যান্য পদক্ষেপ ধাপে ধাপে তৈরি করা যেতে পারে।

তবে লেক্স ইন্টারন্যাশনাল নামের একটি দাতব্য তহবিলের প্রতিনিধি ম্যাগনুস লোভল্ড বলেন, বিশ্ব এখন একটি ‘ওপেনহাইমার মুহূর্তের’ বা প্রযুক্তির অসীম ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। এটি পারমাণবিক বোমার অন্যতম প্রধান নির্মাতা পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের নাম থেকে নেওয়া একটি রূপক। পারমাণবিক অস্ত্রের আবির্ভাবের মাধ্যমে মানবসভ্যতা যেমন এক নতুন ও বিপজ্জনক যুগে প্রবেশ করেছিল, স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্রের ক্ষেত্রেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের মধ্যে কপ৩১ চুক্তি চূড়ান্ত করতে মরিয়া দেশগুলো

লোভল্ড বলেন, ‘আমরা এখন এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছি, যেখানে ভবিষ্যতে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা আরও কঠিন হয়ে উঠতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালবাগানে গ্যাসের আগুনে মা ও ছেলের মৃত্যু, হাসপাতালে ৩ জন দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


কাঁঠালবাগানে গ্যাসের আগুনে মা ও ছেলের মৃত্যু, হাসপাতালে ৩ জন দগ্ধ

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের কারণে মা ও তাঁর দেড় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোট পাঁচজন দগ্ধ হন, যাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। মা ও শিশুর মৃত্যুর পর বাকি তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

নিহতদের মধ্যে গৃহবধূ সাবা (৩০) এবং তাঁর দেড় বছর বয়সী ছেলে আর এস রহমান অন্তর্ভুক্ত। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাবা মারা যান। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় শিশুটি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ফলে সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। অন্যদিকে, শিশু আর এস রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজনের অবস্থাই ছিল অত্যন্ত সংকটাপন্ন। সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন অপর তিনজন হলেন সাবার স্বামী আবদুর রহমান (২৯), সানজিদা (২০) এবং তাঁর মা সামসুন নাহার (৫০)। তাঁদের মধ্যে আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকার ১০ তলা আবাসিক ভবন কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে রান্নার চুলায় আগুন জ্বালানোর সময় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে ফ্ল্যাটের বাসিন্দা একই পরিবারের তিনজন এবং পাশের কক্ষে সাবলেট থাকা মা-মেয়ে দগ্ধ হন।

ঘটনার পর প্রতিবেশীরা দ্রুত দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিস্ফোরণের শব্দে ভবনের দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে একই দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু ঘটায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। বাকি তিনজনের চিকিৎসা চলছে এবং তাঁদের শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে পরবর্তী চিকিৎসা কার্যক্রম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিমান ভেঙে তিন বছর পর জুটি বাঁধছেন জোভান-ফারিণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


অভিমান ভেঙে তিন বছর পর জুটি বাঁধছেন জোভান-ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান এবং তাসনিয়া ফারিণ। একসময় তাঁরা একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছিলেন। তবে ব্যক্তিগত মনোমালিন্য ও বিতর্কের কারণে দীর্ঘ সময় ধরে এই দুই অভিনয়শিল্পীকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অবশেষে প্রায় তিন বছর পর আবারও তাঁরা পর্দায় ফিরছেন।

‘প্রাণ সখিয়া’ নামের একটি নতুন নাটকে জুটি বেঁধেছেন তাঁরা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সম্প্রতি ঢাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী নতুন ইংরেজি বছরের শুরুতে সিনেমাওয়ালা নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

জোভান ও ফারিণের একসঙ্গে ফেরার খবরটি বিশেষভাবে আলোচনায় এসেছে তাঁদের অতীতের দূরত্বের কারণে। ২০২৩ সালে ‘জানেমান তুই আমার’ নাটকের শুটিং চলাকালীন তাঁদের মধ্যে মনোমালিন্যের সূত্রপাত ঘটে। সে সময় ফারিণের বিরুদ্ধে শুটিংয়ের সময়সূচি ও পেশাদারিত্ব নিয়ে অভিযোগ তুলেছিলেন জোভান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা যায়। পরে নির্মাতার উদ্যোগে সেই বিরোধের সমাধান হলেও তাঁদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

নতুন নাটকে অভিনয় প্রসঙ্গে ফারিণ জানান, নাটকের মাধ্যমেই তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন। দীর্ঘদিন পর ছোট পর্দার জন্য কাজ করতে পেরে তিনি আনন্দিত। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাজের প্রতি আস্থা এবং স্বাচ্ছন্দ্য থেকেই নাটকটিতে যুক্ত হয়েছেন তিনি। জোভানের সঙ্গে আবারও অভিনয়ের অভিজ্ঞতাকেও দারুণ বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগে ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘টুইন ট্রাবল’, ‘জানেমান তুই আমার’, ‘নতুন ঠিকানা’ ও ‘চাওয়া পাওয়ার ওপারে’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জোভান ও ফারিণ। তাঁদের নতুন এই জুটি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ৫ প্লাটুন আনসার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


ফরিদপুরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ৫ প্লাটুন আনসার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ ও মহাসড়কের নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে আনসার বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে শহরের কেন্দ্রস্থল ইমামউদ্দিন চত্বরে উপস্থিত হন। এরপর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালনের জন্য রওনা হন।

ফরিদপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানিয়েছেন, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই স্থানের মধ্যে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ি সড়কের মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট এবং সদরপুর/চরভদ্রাসন পয়েন্ট অন্তর্ভুক্ত রয়েছে। শহরের অভ্যন্তরে বাস স্টেশন, হাসপাতাল, রেল স্টেশন, পাসপোর্ট অফিস এবং আদালতসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায়ও সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেলা কমান্ডার উল্লেখ করেছেন, এই এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থায় থেকে টহল দিচ্ছেন। তারা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তফসিল ঘোষণার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


তফসিল ঘোষণার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি জোরদার করেছে। তফসিল ঘোষণার পরদিন থেকেই দেশের প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ এর আওতায় এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মাঠে থাকবেন এবং আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এই উদ্যোগকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরি মনে করছে কমিশন। কমিশনের সচিব আখতার আহমেদ বুধবার বিকেলে নির্বাচন ভবনে জানান, তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আচরণবিধি বাস্তবায়নে কমিশন কঠোর অবস্থানে থাকবে। কমিশন আরও জানিয়েছে, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানারসহ সব নির্বাচনী সামগ্রী অপসারণ করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তার ভাষণ ইতোমধ্যে বিটিভি ও বেতারের জন্য রেকর্ড করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও বুধবার এক বৈঠকে কমিশনকে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেছেন।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে উপজেলা কিংবা থানাভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%