০৫:৩৩ পি.এম
কেরানীগঞ্জ মডেল থানার আটি নয়া বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে থানা পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার (২৫ নভেম্বর) এই গ্রেপ্তারিটি ঘটে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. আকাশ হোসেন (২১) এবং মো. নাজিম আহমেদ (১৯)। তাদের কাছে একটি বাজারের ব্যাগে বালুর সঙ্গে ২০টি তাজা ককটেল বোমা পাওয়া যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. রুহুল কুদ্দুস জানিয়েছেন, "গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে আমরা জানতে পারি কিছু দুষ্কৃতকারী এলাকার মধ্যে নাশকতা সৃষ্টি করার জন্য কালিন্দী এলাকা থেকে বোমা নিয়ে যাচ্ছে।" এ সংবাদের ভিত্তিতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তারা আটি নয়া বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করেন। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে একটি রানিং সিএনজি চালিত অটোরিকশাকে থামানো হয়।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
তিনি আরও বলেন, "অটোরিকশায় থাকা দুই যুবককে তল্লাশি করার সময় তাদের কাছে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে বালু ভর্তি দেখতে পাই। পরে বালুর ভিতর থেকে ২০টি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়। বোমা ও আটক ২ যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হয়েছে। তারা এসে বোমাগুলো পরীক্ষা করে ধ্বংস করবে।"
ওসি জানান, আসামিরা চলমান নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে মডেল থানার কালিন্দী এলাকা থেকে এই ককটেলগুলো সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন