প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডের পাশের পশ্চিম পাড়ার মো: জাহেদ আলীর টিনসেট বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়ে চোরাই কাজে লিপ্ত ছিল তারা। মসজিদের পানির মটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করা ছিল তাদের মূল লক্ষ্য।
চুরির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করতেন। দিনের বেলায় বাসার দরজা বন্ধ করে ঘুমাতেন এবং রাতের বেলায় বাসায় তালা ঝুলিয়ে বের হয়ে যেতেন। তাদের সন্দেহজনক কর্মকাণ্ড স্থানীয়দের নজরে আসে এবং পরে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ তাদের ভাড়া করা বাসা ঘেরাও করে এবং আটকের সময় তাদের কাছ থেকে ৮ পিছ ইয়াবাসহ চোরাই কাজে ব্যবহৃত দা, কোড়াল, ছুরি, হাতুরী, কাটার, স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। গত মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও প্রস্তুতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত কাজল মিয়ার ছেলে মো: রামীম উরফে ইমন (২৫), মো: রাফি (২৩), একই উপজেলার জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মো: আলমগির (৩০), ভৈরবের কমলপুর এলাকার মুসলিম মিয়ার ছেলে মো: আলমগির, কমলপুর এলাকার মাসুদ মিয়ার ছেলে বাবু হাসান এবং নরসিংদী রায়পুরা উপজেলার রামনগর গ্রামে মৃত ফারুক মিয়ার ছেলে ইয়াসিন মিয়া।
রামদী ইউনিয়নের বিএনপির সভাপতি হাজি মজনু মিয়া জানান, স্থানীয় জনসাধারণ তাদের আটক করে পুলিশকে খবর দেয়। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "এই ঘটনা কুলিয়ারচর থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলার রুজু হয়েছে।" তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন