ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বগুড়ায় ধূমপানের ভিডিও ফেসবুকে দেওয়ার কথা বলে ৫০০ টাকা দাবি, স্কুলছাত্র খুন


বগুড়ায় ধূমপানের ভিডিও ফেসবুকে দেওয়ার কথা বলে ৫০০ টাকা দাবি, স্কুলছাত্র খুন

বগুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপানের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করার ঘটনায় মনিরুল ইসলাম গালিব (১৫) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের পুত্র।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে গালিব বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলছিল। এ সময় সে ধূমপান করছিল। স্থানীয় যুবক মিশু (২১) তার মুঠোফোনে গালিবের ধূমপানের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মিশু গালিবের কাছে ৫০০ টাকা দাবি করে।

আরও পড়ুন: শনিবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

এ নিয়ে গালিব ও মিশু এবং তার বন্ধু রোহিত বাবুর (২১) মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুক ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় গালিবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানিয়েছেন, এই ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে গালিবের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হলো লাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হলো লাশ

কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না পাওয়ার কারণে রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তার হত্যার অভিযোগ স্থানীয় এক কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে উঠেছে। অভিযোগ রয়েছে যে, নিহতের মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়ার একটি পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

অভিযুক্ত আবরাদ হাসান সজিব, কলেজ পাড়ার সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। তিনি দীর্ঘ সময় ধরে এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছেন।

স্থানীয়দের মতে, গত পাঁচ দিন আগে সজিব লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গিয়ে রেদোয়ান হোসেনের কাছে চাঁদা দাবি করেন। রেদোয়ান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করে এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলে। এরপর থেকেই রেদোয়ান নিখোঁজ ছিলেন। ছেলের সন্ধান না পেয়ে তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রেদোয়ানের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, "আমার ছেলেকে সজিব হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। এই ঘটনায় আমি তার সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।" তিনি আরও বলেন, "সজিব আমার ছেলের কাছে চাঁদা চায়। না দেওয়ায় সেদিন তাকে ব্যাপক মারধর করে। ভেবেছিলাম আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ। এটা কিভাবে মানব?"

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, "গত ১৭ তারিখ থেকে রেদোয়ান হোসেন নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ মাঠে নেমেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন নিরাপত্তা কাঠামোয় নেতৃত্ব দেবে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


নতুন নিরাপত্তা কাঠামোয় নেতৃত্ব দেবে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন: মেদভেদেভ

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেছেন যে, রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক এবং ইউরোপীয় নিরাপত্তার নতুন কাঠামো গঠনে এই তিন দেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি এই তথ্যটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ম্যাক্স’ (MAX) চ্যানেলে প্রকাশ করেছেন।

মেদভেদেভ বলেন, "বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পরাশক্তি—রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও ইউরোপীয় নিরাপত্তার নতুন কাঠামো তৈরি, অস্ত্র নিয়ন্ত্রণ এবং বড় আঞ্চলিক সংঘাত নিরসনে তাদের নেতৃত্বস্থানীয় ভূমিকা নির্ধারিত হয়েছে।"

বৈঠকের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাজ্যের কঠোর সমালোচনা করেন রুশ এই শীর্ষ নেতা। তিনি উল্লেখ করেন, "বর্তমানে ইউরোপ (পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া ব্রিটেনও) কারো কোনো কাজেই আসছে না। এর কারণ হলো, তারা স্বাধীনতার অর্থহীন ও ফাঁকা বুলির আড়ালে নাৎসি এবং বান্দেরাইটদের তোষণ করে চলেছে।"

মেদভেদেভ ইউরোপীয় নেতাদের কর্মকাণ্ডের সমালোচনা করে আরও বলেন, তারা যুদ্ধের আগুন নেভানোর চেষ্টা করার বদলে উল্টো তা আরও উসকে দিচ্ছেন। সূত্র: তাস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরফশীতল সম্পর্কের মাঝে দিল্লিতে এসসিও ফোরামে পাকিস্তানি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


বরফশীতল সম্পর্কের মাঝে দিল্লিতে এসসিও ফোরামে পাকিস্তানি মন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রথম 'সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম'-এ অংশগ্রহণের জন্য পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় বিষয়ক ফেডারেল মন্ত্রী ড. মুসাদিক মাসুদ মালিক পৌঁছেছেন। ২০২৩ সালের মে মাসের পর এটি পাকিস্তানের কোনো ফেডারেল মন্ত্রীর প্রথম ভারত সফর এবং ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর প্রথম উচ্চপর্যায়ের সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নয়াদিল্লির পুরানা কিলায় তিন দিনব্যাপী এই ফোরাম অনুষ্ঠিত হবে। এই উদ্যোগটি অঞ্চলটির অভিন্ন সভ্যতাগত ঐতিহ্য তুলে ধরা, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদার করার লক্ষ্যে ভারতের প্রস্তাব অনুযায়ী গৃহীত হয়েছে। ২০২৫ সালে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ধরনের একটি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করেছিলেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ভারতের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর আমন্ত্রণে ড. মালিক এই ফোরামে অংশগ্রহণ করছেন। তিনি সভ্যতাগুলোর মধ্যে সংলাপের গুরুত্ব এবং কূটনীতিতে পাকিস্তানের অবদান তুলে ধরবেন। তাঁর বক্তব্যে এসসিওতে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা এবং দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও সভ্যতাগত ঐতিহ্যও অন্তর্ভুক্ত থাকবে। 'সাংহাই স্পিরিট'-এর আলোকে সহযোগিতা ও বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের প্রতিনিধি দল বিভিন্ন থিম্যাটিক সেশনে অংশগ্রহণ করবে এবং সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।

বর্তমানে পাকিস্তান ২০২৬–২৭ মেয়াদের জন্য এসসিও কাউন্সিল অব হেডস অব স্টেটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে এবং ২০২৭ সালের আগস্টে ইসলামাবাদে পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ভারতের এসসিও ন্যাশনাল কোঅর্ডিনেটর অলোক দিমরি প্রস্তুতিমূলক বৈঠকের জন্য ইসলামাবাদ সফর করেছিলেন।

২০২৫ সালের মে মাসের সামরিক সংঘাতের পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে টানাপোড়েন এখনও বিদ্যমান এবং দ্বিপাক্ষিক যোগাযোগ মূলত এসসিওর মতো বহুপাক্ষিক ফোরামের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। যদিও এই সফরের সময় দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের ঘোষণা এখনও আসেনি, তবে আঞ্চলিক এই সংস্থার মঞ্চে এটি একটি উল্লেখযোগ্য কূটনৈতিক উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: দ্য ডিপ্লোম্যাটিক ইনসাইট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় হৃদরোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


কুমিল্লায় হৃদরোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত

শিক্ষা, সংস্কৃতি, খাদি ও মৃৎশিল্পের জেলা কুমিল্লাকে এক সময় ব্যাংক ও ট্যাংকের শহর বলে অভিহিত করা হতো। তবে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক সফলতা ও প্রসারের ফলে কুমিল্লা এখন হাসপাতালের শহর হিসেবে পরিচিত। হার্ট অ্যাটাকের মতো গুরুতর হৃদরোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এই কুমিল্লায়।

রাজধানী ঢাকার বাইরের জেলায় হার্টের রোগীদের প্রাইমারি পিসিআই চিকিৎসায় আধুনিক ক্যাথল্যাব এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে হৃদরোগ চিকিৎসায় নতুন মাইলফলক স্পর্শ করেছে কুমিল্লা মর্ডান হসপিটাল। গত দুই বছরে এই হাসপাতালটি এক হাজারের বেশি হৃদরোগীর হার্টে সফলভাবে রিং (স্টেন্ট) স্থাপন করে হৃদরোগ চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করেছে কুমিল্লায়।

ঢাকার বাইরের একটি জেলায় হৃদরোগ চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ দিক প্রাইমারি পিসিআই স্থাপনের ক্যাথল্যাব সুবিধা সরেজমিনে দেখতে কুমিল্লা মডার্ন হসপিটালে প্রবেশ করেন দেশের অন্যতম কার্ডিওলজিস্টদের বিশেষজ্ঞ টিম।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলারের (বিএসসিভি) সভাপতি অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, এনআইসিভিডির একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ এবং বিএসসিভির মহাসচিব ডা. খন্দকার আসাদুজ্জামান কুমিল্লা মর্ডান হসপিটালের কার্ডিও ইউনিট পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন ও প্রাইমারি পিসিআই স্থাপন করা হবে এমন হৃদরোগীদের সঙ্গে আলোচনা করেন।

শুক্রবার দুপুরে কুমিল্লা মডার্ন হসপিটালের কনফারেন্স রুমে এক হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপনের সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বুলেটিনের মোড়ক উন্মোচন ও কেক কাটা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. আবুল বাশার।

স্বাগত বক্তব্যে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান জানান, ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ২০২৬ সালের ১৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালের ক্যাথল্যাবে ১ হাজারের বেশি প্রাইমারি পিসিআই সহ মোট ২ হাজার ৪৭৮টি চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন হবে। তিনি হেল্পস্টার চ্যারিটির অর্থায়নে মডার্ন হাসপাতালে অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

অনুষ্ঠানে ঢাকা থেকে আগত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ জানান, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক চিকিৎসা নির্দেশনা অনুযায়ী, উপযুক্ত রোগীর ক্ষেত্রে দ্রুত প্রাইমারি পিসিআই সম্পন্ন করা জরুরি। এ ক্ষেত্রে হাসপাতালটির ক্যাথল্যাব সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাত্র দুই বছরে এক হাজারের বেশি হৃদরোগীর সফল হার্ট রিং স্থাপন কেবল একটি চিকিৎসাসংক্রান্ত পরিসংখ্যান নয়, বরং কুমিল্লা ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য উন্নত হৃদরোগ চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ও মাইলফলক। আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে হৃদরোগ চিকিৎসায় কুমিল্লার পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও এ অগ্রযাত্রা শুরু হোক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%