ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ীতে পুলিশের বক্সে আগুন


গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ীতে পুলিশের বক্সে আগুন

গাজীপুরের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ও অবরোধে নেমেছেন, যার ফলে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে আগুন লাগিয়ে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। পরে কোনাবাড়ীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সকালে সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এই সময় তারা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছেন, যার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানিয়েছেন, পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এছাড়া জানা যায়, গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে দুই সপ্তাহ ধরে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন।

আরও পড়ুন: হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি অর্থ ফেরত এনেছে সরকার: ধর্মমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরেক দুঃসংবাদ, জরিমানা আইসিসির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরেক দুঃসংবাদ, জরিমানা আইসিসির

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারের ধাক্কা কাটানোর আগেই শ্রীলঙ্কা নতুন একটি দুঃসংবাদ পেয়েছে। স্লো ওভার রেটের কারণে আইসিসি শ্রীলঙ্কার খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা আরোপ করেছে।

তবে, এই জরিমানা ফাইনালের পারফরম্যান্সের জন্য নয়, বরং ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত আগের ম্যাচে ধীরগতিতে ওভার শেষ করার জন্য দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কা নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম সম্পন্ন করেছিল।

এ কারণে এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো দলটিকে জরিমানা করেছেন। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি এক ওভার কম হওয়ার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়ে থাকে।

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস এই অভিযোগ মেনে নিয়ে শাস্তি গ্রহণ করেছেন। এর ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনকারী আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন স্লো ওভার রেটের অভিযোগ তুলেছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ফেসবুকে অস্ত্রসহ ভিডিও: চার কিশোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


কুমিল্লায় ফেসবুকে অস্ত্রসহ ভিডিও: চার কিশোর আটক

কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্রে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছে পুলিশ। ভিডিওটিতে দেশীয় অস্ত্রসহ কিশোরদের একটি দলকে দেখা যায়।

রোববার (১ নভেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটকদের মধ্যে এসবিএস এবং সিটিজি কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ রাতের অভিযানে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি দলের অবস্থানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জেলা পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানার একটি বিশেষ দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করার চেষ্টা শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাধারণ শিক্ষার সঙ্গে হিফজে সাফল্য, ৭০ হাফেজকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


সাধারণ শিক্ষার সঙ্গে হিফজে সাফল্য, ৭০ হাফেজকে সংবর্ধনা

মাদ্রাসা আবু হুরায়রা (রহ.) ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এই প্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ৭০ জন শিক্ষার্থী সাধারণ শিক্ষার সঙ্গে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। এই শিক্ষার্থীদের অর্জন উদ্‌যাপন এবং কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে ‘৭০ জন হাফেজে কোরআনের সেলিব্রেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ আয়োজন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ডেমরার মধুবাগ, পাড়াডগার এলাকায় মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮টা থেকে দিনব্যাপী শিক্ষা প্রদর্শনীর মাধ্যমে আয়োজন শুরু হয়। রাতে মূল অনুষ্ঠানে ৭০ জন হাফেজে কোরআনকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ নবী উল্লাহ নবী। বিশেষ মেহমান হিসেবে ছিলেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি। সভাপতিত্ব করেন মাদ্রাসা আবু হুরায়রা (রহ.)-এর পরিচালক ও প্রতিষ্ঠাতা মুফতি মাওলানা মোহাম্মদ মুসা খান। ৭০ জন হাফেজে কোরআনকে পাগড়ি পরিয়ে দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহ বাকী আননদভী।

প্রধান অতিথির বক্তব্যে মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, "ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।"

প্রধান মেহমান আলহাজ নবী উল্লাহ নবী মন্তব্য করেন, "কোরআনের হাফেজ তৈরি করার পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় এগিয়ে নেওয়া সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের প্রতিষ্ঠান সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

বিশেষ মেহমান ফেরদৌস হোসেন রনি বলেন, "শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন। দুই ধারার শিক্ষার সমন্বয় ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।"

সভাপতির বক্তব্যে মুফতি মাওলানা মোহাম্মদ মুসা খান বলেন, "শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। ৭০ জন শিক্ষার্থীর এই অর্জন প্রতিষ্ঠানটির সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।"

প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে সাধারণ শিক্ষার সঙ্গে হিফজ শিক্ষার সমন্বয়ে সফলভাবে এ ধরনের শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় ২০২৭ সালে কওমি শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটির ৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরও সম্মাননা জানানো হয়। দিনব্যাপী শিক্ষা প্রদর্শনীতে শিক্ষার্থীরা নিজেদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে। এতে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ইংরেজি বক্তব্য, শিক্ষামূলক ও বিষয়ভিত্তিক নাটিকা, গজল এবং বিভিন্ন সৃজনশীল পরিবেশনা অন্তর্ভুক্ত ছিল।

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘সিরাত মিউজিয়াম’। এর মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সীরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

বর্তমানে মাদ্রাসা আবু হুরায়রা (রহ.)-এর ১১টি শাখায় প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে কাজ করে যাচ্ছে। মুফতি মাওলানা মোহাম্মদ মুসা খান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি ইতমিনান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি, কোনো পত্রিকা ছিঁড়িনি: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


আমি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি, কোনো পত্রিকা ছিঁড়িনি: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, হাসিনাপুত্রের সাথে এক হওয়ার বিষয়ে 'আমার দেশ' পত্রিকা যে মিথ্যাচার করেছে, তিনি সেই অসত্য ন্যারেটিভকে ছিঁড়ে ফেলেছেন, কিন্তু কোনো পত্রিকা তিনি ছিঁড়েননি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

রাশেদ খাঁন বলেন, "আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সাথে আমি এক হয়েছি মর্মে আমার দেশ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি। আমি শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেল খেটেছি। আমার কোনো বক্তব্য অপছন্দ হলে, সেটিকে রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেই সমালোচনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো।"

তিনি আরও বলেন, "কিন্তু আমার দেশ যদি একটি পত্রিকা হয়ে থাকে আমাকে 'নব্য বিএনপি বলতে পারে না'। এই অধিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেই। তিনি আমাকে বলতে পারেন না যে, আমি শেখ হাসিনার পুত্রের সাথে এক হয়েছি। অর্থাৎ আমি যেহেতু জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠকের তথ্য সামনে এনেছি। সেহেতু পাল্টা ন্যারেটিভ হিসেবে আমার দেশ পত্রিকা সামনে এনেছে, আমি হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে এক হয়েছি!"

রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, "এই অভিযোগ যদি জামায়াত কিংবা জামায়াত নেতা গোলাম পরওয়ার করতেন, আমি রাজনৈতিক ভাষায় জবাব দিতাম। যেহেতু জামায়াত আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করাতে অপচেষ্টা করেছে। আমি একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেছি, মিথ্যা ও অপবাদকে ছিঁড়ে ফেলেছি।"

তিনি মন্তব্য করেন, "আমার দেশ কোনো পত্রিকা না। আমি কোনো পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না। এটা জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর একটি হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হনন করার কোনো সুযোগ নেই। পত্রিকা হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা মেনে চলা উচিত। আমার দেশ সেটির কোনোকিছু অনুসরণ করে না।

[[KEEP_1]]

[[KEEP_2]]

[[KEEP_3]]

[[KEEP_4]]

[[KEEP_5]]

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%