প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ও অবরোধে নেমেছেন, যার ফলে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে আগুন লাগিয়ে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। পরে কোনাবাড়ীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সকালে সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এই সময় তারা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছেন, যার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানিয়েছেন, পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এছাড়া জানা যায়, গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে দুই সপ্তাহ ধরে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন