প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারের ধাক্কা কাটানোর আগেই শ্রীলঙ্কা নতুন একটি দুঃসংবাদ পেয়েছে। স্লো ওভার রেটের কারণে আইসিসি শ্রীলঙ্কার খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা আরোপ করেছে।
তবে, এই জরিমানা ফাইনালের পারফরম্যান্সের জন্য নয়, বরং ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত আগের ম্যাচে ধীরগতিতে ওভার শেষ করার জন্য দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কা নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম সম্পন্ন করেছিল।
এ কারণে এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো দলটিকে জরিমানা করেছেন। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি এক ওভার কম হওয়ার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়ে থাকে।
শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস এই অভিযোগ মেনে নিয়ে শাস্তি গ্রহণ করেছেন। এর ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনকারী আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন স্লো ওভার রেটের অভিযোগ তুলেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন