০২:৪৯ পি.এম
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: সবুজ শিকদারের নির্বাচনি প্রচারণার ব্যানার ও ছবি কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই নিন্দনীয় ঘটনা ১ নম্বর ওয়ার্ডের মাথাভাঙ্গা গ্রামে সংঘটিত হয়েছে।
এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী মো: সবুজ শিকদার ইউনিয়নবাসীর উদ্দেশে এক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "নির্বাচন হলো একটি গণতান্ত্রিক অধিকার। এখানে প্রত্যেক প্রার্থীর সমানভাবে প্রচারণা চালানোর অধিকার রয়েছে। কারও নির্বাচনি ব্যানার বা ছবি কেটে ফেলা কোনোভাবেই সুস্থ রাজনৈতিক পরিবেশের পরিচয় হতে পারে না।"
তিনি আরও উল্লেখ করেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যানার কেটে কিংবা ছবি নষ্ট করে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন মুছে ফেলা যায় না। ইমামপুর ইউনিয়নের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।" এলাকার বাসিন্দা ও সমর্থকরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন