০২:৫০ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা সারাজীবন বলেছেন, তাঁরা পালিয়ে যাবেন না। কিন্তু এখন তিনি দেশে ফেরার কথা বললেও, আসলে আর ফিরবেন না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নৈরাজ্যের বিরুদ্ধে এনসিপির মোটরসাইকেল র্যালির আগে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হাসনাত।
শেখ হাসিনার জন্য বিমান পাঠানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, "উনি কি মেহমান নাকি, উনার জন্য বিমান পাঠাতে হবে? আমড়া তো চাঁই, উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।"
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
তিনি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে নাটক হিসেবে আখ্যা দিয়ে বলেন, "বাংলাদেশে তার কিছু অনুসারী রয়েছে। তাদের উজ্জীবিত করার জন্য এসব নাটক করা হচ্ছে। একবার বিমান পাঠাতে বলা হচ্ছে, একবার গাড়ি পাঠাতে বলা হচ্ছে, আবার সীমান্ত পরীক্ষা করা হচ্ছে। এগুলো সবই মিডিয়া স্টান্টবাজি।"
হাসনাত আরও বলেন, "দিনশেষে এক নম্বর বিষয় হচ্ছে, তিনি আসবেন না। আর আসলেও আমড়া স্বাগত জানাই। বরং আমড়া ফুল নিয়ে যাব তার জন্য। বাংলাদেশের মানুষ তাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত এগিয়ে দেবে।"
এনসপির এই নেতা অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, "ভারতের জনগণের সাথে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। কিন্তু ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশকে নির্যাতন-নিপীড়ন ও নিয়ন্ত্রণ করার যে মনোভাব রয়েছে, তার বিরুদ্ধে ৫ আগস্ট ছিল একটি প্রতিক্রিয়া।"
তিনি সরকারের কাছে জানতে চান, ভারতীয় আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের বিষয়ে সরকার কী ভাবছে। একই সাথে গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা কী, সেটিও জানতে চেয়েছেন তিনি।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, "শুধু ডিসেম্বরকেন্দ্রিক বা মাসকেন্দ্রিক ঐক্য টেকসই হবে না। দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির জন্য স্থায়ী ঐক্য প্রয়োজন।"
তিনি মন্তব্য করেন, "গণভোটের গণরায় ও সংস্কারের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে আবার সুদৃঢ় করার মধ্য দিয়েই জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন