ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁকে পানি সংকটাপন্ন ঘোষণা


রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁকে পানি সংকটাপন্ন ঘোষণা

দেশের তিনটি অঞ্চল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ, প্রথমবারের মতো পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ১৭ ও ১৯-এর আলোকে বিস্তারিত জরিপ ও অনুসন্ধানের ফলস্বরূপ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিবরণীতে উল্লেখ করা হয়েছে, এই অঞ্চলের ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়ন (৪,৯১১টি মৌজা)-এর মধ্যে ৪৭টি ইউনিয়ন (১,৫০৩টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা-র মধ্যে তিনটি ইউনিয়ন এবং একটি পৌরসভাকেও অতি উচ্চ পানি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পানি আইন অনুযায়ী, এই এলাকায় পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। খাবার পানি ও গৃহস্থালি কাজের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে আগামী এক মাসের মধ্যে একটি কমিটি করণীয় চূড়ান্ত করবে। এছাড়াও, নোয়াখালী জেলার সুবর্ণচরে পানির প্রাপ্যতা যাচাইয়ের জন্য সমীক্ষা পরিচালনার সুপারিশ করা হয়েছে। বর্তমানে ৫০ জেলায় চলমান ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাই কার্যক্রম বাকি ১৪ জেলাতেও শুরু হবে।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

একই সঙ্গে, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ দুটি জলাভূমি, টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য প্রথমবারের মতো ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারি করা হয়েছে। এই আদেশের অধীনে হাওর দুটিতে পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও বনায়ন খাতেও করণীয় নির্ধারণ করা হয়েছে।

সভায় পানি আইন, ২০১৩-এর দুর্বল কার্যকারিতার ওপর আলোকপাত করে আইনটির প্রয়োজনীয় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও, শিল্প খাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভায় উপস্থিত ছিলেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অন্যান্য দপ্তর-সংস্থার প্রধানরা।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার অপরিসীম গুরুত্ব: হাসান উদ্দিন সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার অপরিসীম গুরুত্ব: হাসান উদ্দিন সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার মন্তব্য করেছেন যে, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং মেধা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে স্কুল ও কলেজগুলো থেকে খেলাধুলা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে একটি মেধাহীন জাতি গঠন করার চেষ্টা করেছিল।

মঙ্গলবার দুপুরে টঙ্গী কলেজগেট এলাকায় পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ পরিদর্শন ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার আরও জানান, বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড থেকে গাজীপুর-৬ আসনে নির্বাচনী কার্যক্রম গুছাতে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তিনি টঙ্গী, পূবাইল এবং গাছা এলাকার মানুষের সেবক হিসেবে সকলের দ্বারে দ্বারে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরছেন।

টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন-অর রশিদের সভাপতিত্বে এবং শিক্ষক আজিজুল হক রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী বাবর আলী, শিক্ষক মাহবুবুল আলম শাহীন, আনিছুর রহমান, মাহাবুবুল আলম, ইউসুফ হাসান খান, মোহাম্মদ শহিদুল্লাহ, আশরাফ উল্লাহ, মোস্তাফিজুর রহমান, রাখি সাহা ও লতিফা পারভীন প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এডিপি বাস্তবায়ন কচ্ছপ গতিতে চলছে, বিশেষ নজরদারি পরিকল্পনা মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


এডিপি বাস্তবায়ন কচ্ছপ গতিতে চলছে, বিশেষ নজরদারি পরিকল্পনা মন্ত্রণালয়ের

দেশে চলতি অর্থবছরের (২০২৫-২৬) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন কচ্ছপ গতিতে চলছে। গত অর্থবছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বড় ধরনের ধীরগতিতে এডিপি বাস্তবায়ন অব্যাহত রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বরাদ্দের ১ শতাংশেরও কম অর্থ খরচ করেছে। এডিপি বাস্তবায়নের এ হার দেশের ইতিহাসে সর্বনিম্ন। অথচ চলতি অর্থবছরের এডিপিতে দুই লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র অনুযায়ী, গত জুলাই মাসে মাত্র এক হাজার ৬৪৪ কোটি ৬৬ লাখ টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে। যা বরাদ্দের মাত্র ০.৬৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে দুই হাজার ৯২২ কোটি ৩৬ লাখ টাকা বা ১.০৫ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম মাসের এডিপি বাস্তবায়ন একক মাস হিসেবে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ আগের তুলনায় ভালো হলেও এডিপি বাস্তবায়নের হার কম হওয়া উদ্বেগজনক।

সূত্র জানায়, সরকার এখন প্রকল্পগুলো যাচাই-বাছাই করে অর্থ ছাড় করছে। গত জুলাই মাসে চলমান এক হাজার ১৯৮টি প্রকল্পে মাত্র এক হাজার ৬৪৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়নে ৭২৮ কোটি টাকা খরচ হয়েছে। বৈদেশিক ঋণ ও অনুদান বাবদ ৮৩৮ কোটি টাকা এবং প্রকল্পগুলোর নিজস্ব অর্থায়ন ছিল ৭৮ কোটি টাকা। তাছাড়া বহু মন্ত্রণালয় ও বিভাগ পুরো মাসে এডিপি বাস্তবায়নে এক টাকাও ব্যয় করেনি। জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ শূন্য ব্যয়ে ছিল। সেগুলোর মধ্যে রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি নিজেই, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংসদ সচিবালয়। এছাড়া আরো ১৩টি মন্ত্রণালয় ও বিভাগ নামমাত্র অর্থ খরচ করেছে এবং তাদের শূন্য দশমিক ১০ শতাংশেরও নিচে এডিপি বাস্তবায়ন হয়েছে।

এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সবচেয়ে কম ছিল। চলতি বছরের শুরুতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। তবে ডিসেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। কিন্তু আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় জানুয়ারি থেকে প্রকল্প বাস্তবায়নের গতি আবারো শ্লথ হয়ে যেতে পারে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে এডিপি বাস্তবায়নের হার বাড়ানোর জন্য বিশেষ নজরদারি চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


রংপুরে আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু

আজ বুধবার (২৭ আগস্ট) শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। এই বিচার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, তিন সদস্যের বিচারিক প্যানেলের মাধ্যমে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে মামলার কার্যক্রম শুরু হয়। আজ থেকেই সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে, তাদের মধ্যে মাত্র ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক অবস্থায় রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ অন্তর্ভুক্ত রয়েছেন।

গত ৬ আগস্ট, ট্রাইব্যুনাল এই মামলার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর নির্দেশনা প্রদান করে। এর পূর্বে, ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ৩০ জুন আদালত মামলার অভিযোগ আমলে নেয়।

পলাতক আসামিদের স্বার্থ রক্ষার জন্য, গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এরপর ২৮ জুলাই অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সে সময় মামলার বিস্তারিত অভিযোগ আদালতে তুলে ধরেন। ২৯ ও ৩০ জুলাই আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করেন এবং কয়েকজন আসামির অব্যাহতির আবেদন জানান।

এ মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান। অন্যদিকে, পলাতক ও গ্রেপ্তার আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন।

শহীদ আবু সাঈদ ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ। তার হত্যাকাণ্ডের বিচার শুরু হওয়ার মাধ্যমে রংপুরের বহুল আলোচিত এ মামলার নতুন অধ্যায় শুরু হলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন এবং দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ২৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের সাফাইশ্রীস্থ দলের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। সভায় দলের সদস্য পদ নবায়ন উপলক্ষে আগামী ৩০ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে একটি সভা আহ্বান করা হয়েছে।

এছাড়া, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় একই স্থানে একটি বিশাল সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

সভায় উপজেলা বিএনপির ১১টি ইউনিটের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ। এছাড়া, সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%