ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রংপুরে আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু


রংপুরে আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু

আজ বুধবার (২৭ আগস্ট) শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। এই বিচার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, তিন সদস্যের বিচারিক প্যানেলের মাধ্যমে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে মামলার কার্যক্রম শুরু হয়। আজ থেকেই সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে, তাদের মধ্যে মাত্র ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক অবস্থায় রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ অন্তর্ভুক্ত রয়েছেন।

গত ৬ আগস্ট, ট্রাইব্যুনাল এই মামলার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর নির্দেশনা প্রদান করে। এর পূর্বে, ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ৩০ জুন আদালত মামলার অভিযোগ আমলে নেয়।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

পলাতক আসামিদের স্বার্থ রক্ষার জন্য, গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এরপর ২৮ জুলাই অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সে সময় মামলার বিস্তারিত অভিযোগ আদালতে তুলে ধরেন। ২৯ ও ৩০ জুলাই আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করেন এবং কয়েকজন আসামির অব্যাহতির আবেদন জানান।

এ মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান। অন্যদিকে, পলাতক ও গ্রেপ্তার আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন।

শহীদ আবু সাঈদ ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ। তার হত্যাকাণ্ডের বিচার শুরু হওয়ার মাধ্যমে রংপুরের বহুল আলোচিত এ মামলার নতুন অধ্যায় শুরু হলো।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন এবং দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ২৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের সাফাইশ্রীস্থ দলের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। সভায় দলের সদস্য পদ নবায়ন উপলক্ষে আগামী ৩০ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে একটি সভা আহ্বান করা হয়েছে।

এছাড়া, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় একই স্থানে একটি বিশাল সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

সভায় উপজেলা বিএনপির ১১টি ইউনিটের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ। এছাড়া, সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২'শ ২০জন কৃতি শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হিসাবে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, প্রধান শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বেলাল হোসেন সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন প্রধান, কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী এবং গীতা থেকে পাঠ করেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুশীল চন্দ্র বর্মণ।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বলেন, "মেধার মূল্যায়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে খুব ভালো লাগছে। এটা তোমাদের প্রথম ধাপ। পরবর্তী ধাপেও তোমাদের সফল হতে হবে। আশা করবো সবাই যেন সুশিক্ষায় শিক্ষিত হও। তোমরাই সর্বক্ষেত্রে দেশ জাতীর সুনাম বয়ে আনবে। আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষাই হলো বড় মূলধন। শিক্ষার কোন বিকল্প নেই। তোমরা কখনো মূল থেকে বিচ্যুত হবে না। শিক্ষা গ্রহণ করে পিতা, মাতা, দেশ জাতী ও সমাজের জন্য কাজ করবে। সকল ক্ষেত্রে দায়িত্বশীল হবে। যেখানেই থাকবে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য কাজ করবে। তোমাদের মেধাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলেই দেশ-জাতী উন্নত হবে। একদিন তোমাদের আন্তরিকতা ও কল্যাণকর ভূমিকার জন্য সবাই স্মরণ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থায়ী সমাধান চায় আপিল বিভাগ, তত্ত্বাবধায়ক নয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


স্থায়ী সমাধান চায় আপিল বিভাগ, তত্ত্বাবধায়ক নয়

দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করার পরিবর্তে নির্বাচনকালীন সরকারের জন্য কার্যকর ও স্থায়ী সমাধান চায়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মন্তব্য করেছেন যে, আপিল বিভাগ সাময়িক সমাধান চাইছে না, বরং এমন একটি কাঠামো গড়ে তুলতে চায় যা ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার বিঘ্নিত করবে না।

বুধবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা চারটি আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি এই কথা বলেন। তিনি উল্লেখ করেন, “আমরা এমন সমাধান চাই যা দীর্ঘমেয়াদে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।”

সকাল ৯টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৬ আগস্ট) প্রথম দিনের শুনানিতে বিএনপি ও জামায়াতের আইনজীবীরা ২০১১ সালের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে বিতর্কিত আখ্যা দিয়ে পুনর্বিবেচনার দাবি জানান।

১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয়। ২০০৪ সালে হাইকোর্ট এটি বৈধ ঘোষণা করে। তবে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ সংশোধনী বাতিল করে রায় দেয়। এরপর সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে।

বর্তমানে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক এবং একজন মুক্তিযোদ্ধাসহ মোট ছয় ব্যক্তি এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার এম হাফিজউদ্দিন খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আদালতের এই কার্যক্রম রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন আদালতের চূড়ান্ত রায় ভবিষ্যতের নির্বাচনী কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আলোচনায় মির্জা ফখরুলের নাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আলোচনায় মির্জা ফখরুলের নাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় থাকলেও, দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও উঠে এসেছে।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, গুরুতর অসুস্থতা এবং বিভিন্ন রোগের কারণে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালনে নিজেকে অসমর্থ মনে করায় মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এদিকে, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতার নাম নিয়ে আলোচনা চলছে। আলোচনায় সবচেয়ে বেশি রয়েছে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দলীয় সূত্রের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি আনুগত্য এবং বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতার কারণে তাঁকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

একজন প্রভাবশালী মন্ত্রিপরিষদ সদস্য সংবাদমাধ্যমকে বলেন, “একটি নামই আছে। আপাতত বিকল্প ভাবা হচ্ছে না। দলের আর বিকল্প নেই।”

মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। দলের বাইরে অরাজনৈতিক ও প্রাজ্ঞ ব্যক্তি হিসেবে অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহর নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।

তবে নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনো সরকার, বিএনপি বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। আলোচনায় থাকা নামগুলোর বিষয়ে রাজনৈতিক সূত্রগুলোও ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের ভোটে।

রাজনৈতিকভাবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ নতুন রাষ্ট্রপতির মেয়াদকালেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে রাষ্ট্রপতি পদে কে আসছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। পদত্যাগ না করলে তাঁর পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%