প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ বুধবার (২৭ আগস্ট) শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। এই বিচার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, তিন সদস্যের বিচারিক প্যানেলের মাধ্যমে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে মামলার কার্যক্রম শুরু হয়। আজ থেকেই সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে, তাদের মধ্যে মাত্র ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক অবস্থায় রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ অন্তর্ভুক্ত রয়েছেন।
গত ৬ আগস্ট, ট্রাইব্যুনাল এই মামলার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর নির্দেশনা প্রদান করে। এর পূর্বে, ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ৩০ জুন আদালত মামলার অভিযোগ আমলে নেয়।
পলাতক আসামিদের স্বার্থ রক্ষার জন্য, গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এরপর ২৮ জুলাই অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সে সময় মামলার বিস্তারিত অভিযোগ আদালতে তুলে ধরেন। ২৯ ও ৩০ জুলাই আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করেন এবং কয়েকজন আসামির অব্যাহতির আবেদন জানান।
এ মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান। অন্যদিকে, পলাতক ও গ্রেপ্তার আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন।
শহীদ আবু সাঈদ ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ। তার হত্যাকাণ্ডের বিচার শুরু হওয়ার মাধ্যমে রংপুরের বহুল আলোচিত এ মামলার নতুন অধ্যায় শুরু হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন