০১:৪৪ পি.এম
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার মন্তব্য করেছেন যে, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং মেধা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে স্কুল ও কলেজগুলো থেকে খেলাধুলা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে একটি মেধাহীন জাতি গঠন করার চেষ্টা করেছিল।
মঙ্গলবার দুপুরে টঙ্গী কলেজগেট এলাকায় পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ পরিদর্শন ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
হাসান উদ্দিন সরকার আরও জানান, বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড থেকে গাজীপুর-৬ আসনে নির্বাচনী কার্যক্রম গুছাতে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তিনি টঙ্গী, পূবাইল এবং গাছা এলাকার মানুষের সেবক হিসেবে সকলের দ্বারে দ্বারে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরছেন।
আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত
টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন-অর রশিদের সভাপতিত্বে এবং শিক্ষক আজিজুল হক রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী বাবর আলী, শিক্ষক মাহবুবুল আলম শাহীন, আনিছুর রহমান, মাহাবুবুল আলম, ইউসুফ হাসান খান, মোহাম্মদ শহিদুল্লাহ, আশরাফ উল্লাহ, মোস্তাফিজুর রহমান, রাখি সাহা ও লতিফা পারভীন প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন