ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি: বাংলাদেশ ব্যাংকের গভর্নর


মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান মন্তব্য করেছেন যে, "মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি। ভবিষ্যতে আরও কমানোর চেষ্টা করব।"

তিনি শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এই কথা বলেন।

গভর্নর আরও জানান, "আমরা যখন দায়িত্ব নেই, তখন অর্থনীতির অনেক সূচকই নেতিবাচক ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকিং খাতের সমস্যা। এ খাত থেকে এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে।"

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

তিনি উল্লেখ করেন, "দেশে এখন ব্যাংকগুলোর ঋণের ৭০-৮০ শতাংশই করপোরেট ঋণ। আমরা আগামী বছর থেকে একটা টার্গেট করে দিতে চাই, যাতে ২০ শতাংশ ঋণ যায় রিটেইল/ব্যক্তি পর্যায়ে, ৩৫ শতাংশ এসএমইতে, আর করপোরেট ঋণ ৪৫ শতাংশে থাকে। আমরা চাই করপোরেট অর্থায়ন পুঁজিবাজার থেকে হবে। আর ঋণ দেওয়ার সময় ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে দোয়ায় জান্নাত লাভ হয়, নবীজির বর্ণনা অনুযায়ী তা কবুল হয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


যে দোয়ায় জান্নাত লাভ হয়, নবীজির বর্ণনা অনুযায়ী তা কবুল হয়

দোয়া একটি আরবি শব্দ, যার অর্থ হলো: ডাকা, আহ্বান করা এবং চাওয়া। এটি একটি স্বতন্ত্র ইবাদত। মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে চাওয়া প্রতিটি দোয়াই কবুল হয়। পৃথিবীতে কেউ যদি বার বার কিছু চাইলে, সে অসন্তুষ্ট হতে পারে; কিন্তু মহান আল্লাহর কাছে চাইলে তিনি অসন্তুষ্ট হন। তাই আমাদের সবকিছু মহান আল্লাহর কাছে চাইতে হবে।

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন: ‘তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে, তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে এবং লাঞ্ছিত হবে।’ (সুরা মুমিনুন, আয়াত: ২)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। যদি সে তাড়াহুড়া না করে, আর বলে যে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না।’ (বুখারি: ৬৩৪০)

অন্য একটি হাদিসে উল্লেখ আছে - হযরত জাবির (রা.) বলেন, ‘আমি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি মহান আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে মহান আল্লাহ তাকে তা দান করেন, অথবা তদনুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন, যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে।’ (তিরমিজি)

মহান আল্লাহ তার নবীজির মাধ্যমে বান্দাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন, যা খুব সহজে আমল করা যায়, অথচ এগুলোর ফজিলত অনেক বেশি। এগুলো এমন দোয়া, যা পাঠ করলে জান্নাত আবশ্যক হয়ে যায়।

হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া পাঠ করবে, তার জন্যে জান্নাত আবশ্যক হয়ে যাবে।

رَضيتُ بالله رَبّاً ، وبالإسلامِ ديناً ، وبمحمَدٍ نَبِيًّا وَّرَسولاً উচ্চারণ: রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দ্বিনাউ ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রসুলা। অর্থ: আমি আল্লাহকে রব, ইসলামকে দীন এবং মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছি। (মুসলিম: ১৮৮৪)

হজরত মুনাইজির (রা.) থেকে বর্ণিত, ‘আমি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে উপরোক্ত দোয়া পড়বে, তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। (মুজামুল কাবির: ২০/৩৫৫; আত-তারগিব ওয়াত-তারহিব: ৯৭১)

সাওবান (রা.) নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে বর্ণনা করেন, ‘যে ব্যক্তি সন্ধ্যায় উপরোক্ত দোয়াটি পড়বে, তার হক হয়ে যায় যে, মহান আল্লাহ তার ওপর সন্তুষ্ট হবেন।’ (আল-আজকার: ২১৪)

অন্য একটি হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সকাল-বিকাল তিনবার এ দোয়া পড়বে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে তার নেকি বাড়িয়ে সন্তুষ্ট করবেন।’ (তিরমিজি: ২/১৭৬)

আরেকটি দোয়ার কথা এসেছে হাদিসে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে নিম্নোক্ত দোয়া পড়বে, তার গুনাহ মাফ করে দেয়া হবে।’ দোয়াটি হলো--

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ، رَضِيتُ بِاللهِ رَبًّا ، وَبِمُحَمَّدٍ رَسُولًا ، وَبِالْإِسْلَامِ دِينًا

উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুলুহু; রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দ্বিনাউ ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রসুলা। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক এবং তার কোনো শরিক নেই। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। আমি আল্লাহকে রব, মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল এবং ইসলামকে দীন হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকমুক্ত প্রজন্ম গড়তে ছাত্রসমাজের ভূমিকা চান গণপূর্তমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


মাদকমুক্ত প্রজন্ম গড়তে ছাত্রসমাজের ভূমিকা চান গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন ছাত্রসমাজকে আহ্বান জানিয়েছেন, যাতে তারা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সচেতন, দায়িত্বশীল এবং মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে।

মন্ত্রী বলেন, "দেশ ও জাতির ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জন জরুরি।"

শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত 'স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম' কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাত্ত্বিক ও দার্শনিক দিক নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ ছাড়া, মাদকাসক্তির ভয়াবহতা, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা, সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি অর্জন করেছে। ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’। ছবিটি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত ১৪টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ১১ ডিসেম্বর শুরু হবে এবং ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারের মূল প্রতিযোগিতায় বিজয়ী সিনেমার জন্য ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

‘বনলতা সেন’-এর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘আমি প্রায় ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতোই তাঁর “বনলতা সেন”ও হয়তো কখনো প্রাপ্য স্বীকৃতি ও প্রশংসা পাবে না। তাই এসব (উৎসব) নিয়ে খুব একটা ভাবতামও না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অবশেষে ৩১তম আন্তর্জাতিক কেরালা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে “বনলতা সেন” শুরু করেছে তার আন্তর্জাতিক যাত্রা। কী অদ্ভুত পরিহাস! আমার বিশ্বাস, জীবনানন্দ দাশ বেঁচে থাকলে এই পরিহাস ঠিকই বুঝতে পারতেন।’

বাংলাদেশের ‘বনলতা সেন’-এর পাশাপাশি এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’ও রয়েছে।

এছাড়া ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত দুটি পুরস্কারজয়ী ব্রাজিলিয়ান নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানের ‘স্লাম্বার’ প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’-এর ভিত্তিতে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে কবির জীবনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার।

এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’-এর এই অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। কবি জীবনানন্দ দাশের সাহিত্য ও জীবনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি এবার বিশ্বমঞ্চে নিজের স্থান করে নেওয়ার সুযোগ পেয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি জাহিদুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি জাহিদুল হাসান

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন। শনিবার নির্ধারিত সফরসূচি অনুযায়ী, তিনি নেত্রকোণা পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ডিআইজি পরিদর্শনের সময় জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল ও মোটরযান শাখাসহ বিভিন্ন দপ্তরীয় কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট শাখার কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দপ্তরিক নথিপত্র পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে, ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রমের মানোন্নয়ন এবং দপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এর আগে, পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নিয়ে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার কথা তুলে ধরেন। ডিআইজি তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%