০৮:৩৭ পি.এম
ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাঁদের সমাধিতে ইউজিসির পক্ষ থেকে এই শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
এ সময় ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক দুর্গা রাণী সরকার এবং জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
এছাড়াও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান, সাধারণ সম্পাদক ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মো. গোলাম দস্তগীর, ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মো. মোক্তার জামান (স্বাধীন)-সহ বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং উভয় সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। সেইসাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন