০২:৫৮ পি.এম
কুমিল্লা, ২৫ নভেম্বর, ২০২৬ : এসআরবি-১১ কর্তৃক একটি অভিযানে জেলার ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আজ বুধবার সকালে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
এসআরবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সিপিসি-২’র একটি বিশেষ আভিযানিক দল সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় অভিযান শুরু করে। এ সময় ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল (৩৫) গ্রেফতার হন।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
গ্রেফতার হওয়া সোহেল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের আবুল হোসেনের পুত্র।
এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংশ্লিষ্ট মামলায় আদালতের রায় ঘোষণার পর সাজা এড়াতে সে আত্মগোপনে চলে যায়। এরপর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপন করে গ্রেফতার এড়িয়ে চলছিল সোহেল।
গ্রেফতার আসামির বিরুদ্ধে ঘোষিত সাজা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন