প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোর, ৩১ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, স্কাউট সদস্যরাই আগামীতে দেশের কাণ্ডারী হবে।
শনিবার নাটোরের রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’- এই প্রতিপাদ্যের আওতায় বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধনকালে হুইপ এই কথা বলেন।
রুহুল কুদ্দুস দুলু উল্লেখ করেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে। তারা নিজেদের এবং পরিবেশকে সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্ব দেবে।
হুইপ আরও বলেন, অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউট সদস্য মানবতার সেবায় নিরলসভাবে নিয়োজিত রয়েছে। তাদের এই অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।
রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাব সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।
উল্লেখ্য, রাজশাহী বিভাগের আটটি জেলা এবং একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে দুই হাজার ২০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেন। ক্যাম্পুরী আগামী ৪ নভেম্বর শেষ হবে।
ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন