শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৬ পি.এম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই দাবি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে আবু হানিফ অভিযোগ করেন যে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তিনি উল্লেখ করেন যে, দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িসহ অসংখ্য বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুর, পিরোজপুর ও নড়াইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় চারজন নিহত হওয়ার দাবিও করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। হাসপাতালেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডকে তিনি কোনো রাজনৈতিক কার্যক্রম হিসেবে না দেখে বরং স্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেন। আবু হানিফের মতে, আওয়ামী লীগ এখন আর একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে।
আবু হানিফ উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এখন সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬ ও ১৮(১) ধারা অনুযায়ী দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সময় এসেছে।
তার অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময়ও আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। বিদেশে পলাতক নেতারা এসব কর্মকাণ্ডে অর্থায়ন করছেন এবং দেশে অবস্থানরত নেতাকর্মীরা জননিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছেন।
পোস্টে আবু হানিফ আরও দাবি করেন, সন্ত্রাসবিরোধী আইনে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার জন্য যেসব অপরাধের কথা উল্লেখ রয়েছে, আওয়ামী লীগ সেসব অপরাধে জড়িত। তাই অপরাধের মাত্রা বিবেচনায় আইনগতভাবে দলটিকে নিষিদ্ধ করা সম্ভব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে যুবলীগের কর্মীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে এবং জানালার গ্লাস ভাঙচুর করেছে। এই ঘটনায় অফিসটির একটি দরজা পুড়ে গেছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চৌমুহনী পূর্ব বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুপুরের বৃষ্টির মধ্যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ মিছিলের একটি ব্যানার ছিল, যেখানে জেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের নাম উল্লেখ করা হয়। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের গেইটে পৌঁছে সামনের দরজার বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন দেয়। একই সঙ্গে তারা অফিসটির বাইরের জানালার গ্লাসও ভাঙচুর করে। আগুনের কারণে ওই দরজার কিছু অংশ পুড়ে গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এক দশক আগে গরিলা হারাম্বের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানা বিশ্বজুড়ে সমালোচনার সম্মুখীন হয়েছিল। এবার একই চিড়িয়াখানায় প্রাণ হারাল সবার প্রিয় জলহস্তী ফিওনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দর্শনার্থীদের ফেলে যাওয়া একটি টুপি খেয়ে অসুস্থ হয়ে পড়ে ফিওনা, যিনি নয় বছর বয়সী ছিলেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ফিওনার শরীর থেকে টুপিটি বের করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তরা শোক প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হারাম্বের সঙ্গে ফিওনার স্বর্গে মিলিত হওয়ার কৃত্রিম ছবি ছড়িয়ে পড়ে।
২০১৬ সালে একটি শিশু হারাম্বের খাঁচায় পড়ে যাওয়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে গরিলাটিকে গুলি করে হত্যা করেন চিড়িয়াখানার কর্মীরা। এই ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। পরবর্তীতে হারাম্বের খাঁচার নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা হয়।
অন্যদিকে, ফিওনার মৃত্যুর ঘটনায় চিড়িয়াখানার মুখপাত্র জানান, একটি টুপি দুর্ঘটনাক্রমে তার খাঁচায় পড়ে যায়। সেটি ছাদের পাখায় লেগে দর্শনার্থীদের দেখার জায়গার ওপরের ছোট ফাঁক দিয়ে ভেতরে চলে যায়। দুই প্রাণীর মৃত্যুর কারণে আবারও প্রাণীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সূত্র: এনবিসি নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী কাচারি বাড়ির সামনে থেকে নাপিতের পোল এলাকা পর্যন্ত মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে। মিছিলকারীরা একপর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ভবনের সামনের দরজায় পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। এ সময় ভবনের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। তারা সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের সঙ্গে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানার ছিল। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের সামনে গিয়ে প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময়ে অফিসটির বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। পরে তারা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে রাজধানী ঢাকার মগবাজার এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল এবং মাদ্রাসা ছাত্রদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান এ সময় বলেন, "ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় আমরা এ দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণের আয়োজন করেছি।" তিনি আরও বলেন, "মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে পরিপূর্ণ সুস্থ রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।" বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করা হয়েছে।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নকিব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, মো. রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. মারজুক সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ