ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিচারকদের যাতায়াতের সুবিধার্থে ৯টি মাইক্রোবাস বিতরণ উদ্বোধন করলেন আইনমন্ত্রী


বিচারকদের যাতায়াতের সুবিধার্থে ৯টি মাইক্রোবাস বিতরণ উদ্বোধন করলেন আইনমন্ত্রী

দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৯টি মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে তিনি রংপুরের জেলা ও দায়রা জজের কাছে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তরের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের সূচনা করেন।

আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৯টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে। এই প্রকল্পে রেজিস্ট্রেশন ব্যয়সহ মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।

আরও পড়ুন: বিচারক হেমায়েত উদ্দিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল নিযুক্ত

৯টি মাইক্রোবাসের মধ্যে ৬টি বিতরণ করা হয়েছে চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড় জেলা জজ আদালতে। তাছাড়া, ২টি রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে এবং একটি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রদান করা হয়েছে।

এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারকদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা আরও শক্তিশালী হবে।

উদ্বোধন শেষে আইনমন্ত্রী নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

এ সময় আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ হালিম উল্লাহ চৌধুরী, আইনমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. সাজ্জাদুর রহমানসহ আইন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ শ্বশুরের

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমদের জোরপূর্বক পুশব্যাক ও আটক করা হচ্ছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমদের জোরপূর্বক পুশব্যাক ও আটক করা হচ্ছে ভারতে

ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর, দেশটির বহু সংখ্যালঘু মুসলিম নাগরিক চরম অনিশ্চয়তা ও নাগরিকত্ব সংকটের সম্মুখীন হচ্ছেন। এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে, তালিকা থেকে নাম গায়েব হওয়ার ফলে অনেককে ভিনদেশি বা বাংলাদেশি তকমা দিয়ে আটক এবং জোরপূর্বক পুশব্যাক বা বহিষ্কারের মতো ঘটনা ঘটছে।

রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুম্বাইয়ের বাসিন্দা ৩৮ বছর বয়সী সাহিদা ফকির গত ১৯ জুলাই সবজি কেনার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। কিন্তু এরপর তাকে আটক করে জোরপূর্বক সীমান্তের অরক্ষিত ও উন্মুক্ত পথ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্তমানে তিনি পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের একটি গ্রামে মানবেতর জীবনযাপন করছেন। কোর্টের নথিপত্র অনুযায়ী, এই ঘটনার সঙ্গে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জড়িত ছিল।

একই ধরনের হয়রানির শিকার হয়েছেন নসিরুদ্দিন শেখ নামের এক হকার। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর, তাকে ৩২ দিন ধরে একটি কঠোর নিরাপত্তার ঘেরাটোপে আটক রাখা হয়। এ সময় এক পুলিশ কর্মকর্তা তাকে জানান যে, ভোটার তালিকায় নাম না থাকায় তিনি একজন ‘বাংলাদেশি’। পরবর্তীতে আদালতের শুনানির ঠিক আগের রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। আটকদের দাবি, সেখানে বায়োমেট্রিক নিবন্ধন ও স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে তাদের বন্দিশালায় রাখা হয়েছিল, যা যেকোনো অর্থে একটি জেলের মতোই ছিল।

মানবাধিকার কর্মী কিরিতি রায় জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা আদালতে ঝুলে আছে এবং বিচার পেতে মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ট্রাইব্যুনালের এই ধীরগতির কারণে ভুক্তভোগী সাধারণ মানুষ চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাজ্যে কোনো স্থায়ী আটক কেন্দ্র নেই, তবে মুর্শিদাবাদের মতো বিভিন্ন জায়গায় সন্দেহভাজন অভিবাসীদের জন্য তৈরি হোল্ডিং সেন্টারে কড়া পাহারা ও বন্দী রাখার চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এই পুরো প্রক্রিয়ার সঙ্গে অভিবাসী বহিষ্কারের একটি বড় যোগসূত্র রয়েছে। তবে এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রযটার্স।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: দুজনের ৫ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: দুজনের ৫ দিনের রিমান্ড

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার হওয়া দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল (২৯) এবং সুকুমার হালদার (২৮)।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ গ্রেপ্তার হওয়া দুই আসামিকে হাজির করে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫-৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে বাংলা জানা প্রার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ, বাড়তি সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


নিউইয়র্কে বাংলা জানা প্রার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ, বাড়তি সুবিধা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রশাসন বাংলা জানা প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতনে পার্টটাইম চাকরির সুযোগ প্রদান করেছে। সম্প্রতি নিউইয়র্কের পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ ঘণ্টায় ২২ ডলার বেতনে খণ্ডকালীন টিউটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীদের জন্য বাংলা ভাষায় দক্ষতা একটি বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। ইংরেজির পাশাপাশি বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকা প্রার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হবে। নিউইয়র্কে বসবাসরত যোগ্য বাংলাভাষী চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশেষ গুরুত্ব বহন করে।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির সরকারি নিয়োগ ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে ‘এনওয়াইপিএল আফটার স্কুল টিউটর’ পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। এটি একটি খণ্ডকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীকে সপ্তাহে চার দিন, মোট ১৬ ঘণ্টা কাজ করতে হবে। সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিদিন চার ঘণ্টার শিফট নির্ধারণ করা হবে। প্রয়োজনে কর্মীদের অতিরিক্ত প্রশিক্ষণ ও বৈঠকে অংশগ্রহণ করতে হতে পারে।

নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রধান দায়িত্ব হবে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করা। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির বিনামূল্যের আফটার স্কুল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বাড়ির কাজ সম্পন্ন করতে, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো বুঝতে সাহায্য করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে এবং ছোট দলে পাঠদান করতে হবে। পাশাপাশি শিশুদের পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার দায়িত্বও তাদের পালন করতে হবে।

শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, উপস্থিতির তথ্য সংরক্ষণ এবং লাইব্রেরির অন্যান্য কর্মীদের সঙ্গে সমন্বয় করাও এই পদের কাজের অংশ। নিয়োগপ্রাপ্ত টিউটরকে শিশুদের জন্য নিরাপদ ও সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে অংশ নিতে শিশুদের আগাম নিবন্ধনের প্রয়োজন নেই। তারা নির্ধারিত সময়ে লাইব্রেরিতে এসে পড়াশোনায় সহায়তা নিতে পারে। এ কারণে শিশুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরভাবে যোগাযোগের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন করতে হবে। শিশু বা কিশোরদের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক শিক্ষামূলক পরিবেশে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক স্তরের গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো শেখানোর দক্ষতাও প্রয়োজন। পাশাপাশি কম্পিউটার, গুগল অ্যাপ্লিকেশন এবং মাইক্রোসফট অফিস ব্যবহারে স্বচ্ছন্দ হতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলা ভাষার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তবে বাংলা জানা বাধ্যতামূলক নয় এবং শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা চাকরি পাওয়ার নিশ্চয়তা দেবে না। প্রতিষ্ঠানটি ইংরেজির পাশাপাশি বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দুসহ নির্দিষ্ট ভাষায় যোগাযোগের দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করছে। ফলে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকা বাংলাভাষী প্রার্থীরা এই সুবিধা কাজে লাগাতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ঘণ্টায় ২২ ডলার বেতন দেওয়া হবে। নিয়মিত ১৬ ঘণ্টার কর্মসূচি অনুযায়ী কাজের সময় নির্ধারিত থাকলেও নিউইয়র্ক সিটির স্কুল বন্ধের দিন, সরকারি ছুটি এবং নির্ধারিত বিরতিতে টিউটরদের কাজের সূচি থাকবে না। কর্মসূচিটি ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলমান থাকার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তাওয়াক্কুল, সতর্কতা ও উম্মাহর করণীয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তাওয়াক্কুল, সতর্কতা ও উম্মাহর করণীয়

মাদ্রাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি কোরআন-হাদিসের শিক্ষা, দ্বীনি আদর্শ, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের বিকাশের পবিত্র স্থান। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন, অভিভাবকদের আশা এবং উলামায়ে কেরামের অক্লান্ত পরিশ্রম।

যখন এমন একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়, তখন এটি কেবল একটি ভবনের ক্ষতি নয়; বরং এটি গোটা দ্বীনি সমাজের জন্য গভীর বেদনা ও উদ্বেগের সৃষ্টি করে। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা (সাইনবোর্ড) এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের হৃদয়ে দাগ কেটেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাতে শিক্ষার্থীরা যখন ঘুমাচ্ছিলেন, তখন মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে। এতে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ৭৭ জন পর্যন্ত শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আগুনের ফলে মাদ্রাসার লাইব্রেরির মূল্যবান কিতাবাদি, কাগজপত্র ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ঘটনা শুধু জামিয়া আশরাফিয়ার জন্য নয়, বরং বাংলাদেশের সকল মাদ্রাসা, মসজিদ এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

বিপদ-আপদ মুমিনের জীবনের পরীক্ষা

ইসলামের দৃষ্টিতে পৃথিবীর জীবন একটি পরীক্ষার ক্ষেত্র। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সম্পদ ও বিপদ সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষার উপলক্ষ হতে পারে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, 'আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।' (সুরা বাকারা: ১৫৫)।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%