০৭:৩২ পি.এম
‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের তিন দিনের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ থেকে ২১ নভেম্বর এই সম্মেলনটি আয়োজন করা হয়, যেখানে চ্যালেঞ্জ পেরিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্মেলনে ডিবিএল পরিবারের সকল ডিলার, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের বিক্রয় বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সোহেল রানা তালুকদার এবং গ্রুপের অন্যান্য পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাগণ।
সম্মেলনে ডিলার ও অংশীদারদের ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়, যা সেরা ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে গণ্য হয়। পাশাপাশি, বর্তমান বাজারের প্রতিযোগিতা এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত
ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা এবং কারখানা পরিদর্শনসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে তিন দিনের এই সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন