০৪:৫৮ পি.এম
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় বিএনপি দলের এমপি আব্দুল আজিজের পুত্র নুরুজ্জামান মিন্টুকে পুলিশ আরও ২ দিনের রিমান্ডে নিয়েছে।
সোমবার (২ নভেম্বর) শুনানি শেষে বিচারক মাহমুদুল হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ডিবি পুলিশ পুনরায় নুরুজ্জামান মিন্টুকে তাদের হেফাজতে নেয়। এই মামলায় আলামিন ও আনিসুর রহমান নামে আরও দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তাকে বড়াইগ্রাম আমলি আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শফিকুল ইসলাম আরও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে ওইদিন শুনানি না হওয়ায় এমপির ছেলেকে জেলহাজতে পাঠানো হয়।
আরও পড়ুন: হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেনের আত্মসমর্পণ
গত ১৪ অক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে শাকিল মারা যান।
গত ২৬ অক্টোবর রাতেই ডিবি পুলিশ এমপির ছেলে মিন্টুকে গ্রেফতার করে। ২৭ অক্টোবর প্রথম দফায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন