প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে এখন থেকে ‘স্নাতক’ (ডিগ্রি বা অনার্স পাস) ডিগ্রিধারীরা এসব পদে মনোনীত হওয়ার সুযোগ পাবেন।
রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনে একটি প্রজ্ঞাপনে সংশোধিত নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত বছরের ১১ মার্চ জারিকৃত প্রজ্ঞাপনে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে এই শর্ত সংশোধন করে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।
তবে একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ বহাল থাকবে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, একজন ব্যক্তি একই সঙ্গে সর্বাধিক দুটির বেশি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনটি ইতিমধ্যে অধিভুক্ত সব কলেজের গভর্নিং বডি, অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের অবগতির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং গ্রুপ ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন