ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

এলজিইডির কর্মকর্তাদের অফিসিয়াল সিম ও হোয়াটসঅ্যাপ সচল রাখার নির্দেশনা


এলজিইডির কর্মকর্তাদের অফিসিয়াল সিম ও হোয়াটসঅ্যাপ সচল রাখার নির্দেশনা

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সকল স্তরের কর্মকর্তাদের অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে, অধিদপ্তর অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য অনুরোধ করেছে।

গত ২৭ অক্টোবর এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন কর্তৃক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার জন্য এলজিইডির কর্মকর্তাদের অফিসিয়াল সিম সরবরাহ করা হয়েছে। নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানে এই সিমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক

এছাড়া, জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে লোকেশনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আদেশে বলা হয়েছে, অফিসিয়াল সিম যদি বন্ধ থাকে, তাহলে এসব কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজে জটিলতা দেখা দিতে পারে। তাই দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিমগুলো সার্বক্ষণিক সচল রাখা অত্যন্ত জরুরি।

প্রয়োজনে স্মার্ট সিম বা ই-সিম সুবিধাসম্পন্ন মোবাইল ফোন ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে আদেশে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া সিম পুনরায় চালু করার জন্য এবং প্রাতিষ্ঠানিক সেবা গ্রহণের ক্ষেত্রে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইসংক্রান্ত প্রয়োজনে সংশ্লিষ্ট অনুমোদিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

এ বিষয়ে অফিসের প্রয়োজনে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (আইসিটি) ০১৩২১৮৪১১৬১ নম্বরে এবং সেবাদাতার প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট (আইসিটি ইউনিট) ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

অধিদপ্তরের সংশ্লিষ্ট সকল স্তরের প্রকৌশলী ও কর্মকর্তাদের এই নির্দেশনা অনুসরণ এবং বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৪৮

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৪৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪৮ জন রোগী।

আজ সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। নতুন এই হিসাবের মাধ্যমে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা গেছেন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে ৬২৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৫০ জন, সিলেটে ১৪৫ জন, খুলনায় ১২৫ জন, ময়মনসিংহে ১০২ জন, রাজশাহীতে ৪৬ জন এবং রংপুর বিভাগে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

এদিকে ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। সরকারি তথ্য অনুযায়ী, পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৯১ জনের শরীরে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রক্তের অভাবে মানুষের মৃত্যু রোধে পর্যাপ্ত রক্তের মজুত নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি মরণোত্তর চক্ষুদান কার্যক্রমকে জোরদার করার পাশাপাশি কর্নিয়া সংগ্রহে দেশের স্বাবলম্বিতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, সেমিনার আয়োজনের মাধ্যমে রক্তদান কর্মসূচির গতি বাড়ানো সম্ভব নয়। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। চিকিৎসকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে রক্তদানের গুরুত্ব তুলে ধরতে হবে। তিনি বলেন, "মানুষকে বোঝাতে হবে, রক্তদান করলে দাতার শারীরিক ক্ষতি হয় না, বরং এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে।"

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও রক্তদানকে মহৎ কাজ হিসেবে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, "একজন মানুষের জীবন বাঁচানো অনেক বড় দান। রক্তদানের মাধ্যমে অন্যের জীবন রক্ষা করা পরকালের জন্যও সওয়াবের কাজ।" তিনি এ বিষয়ে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি করতে হবে বলে জানান।

থ্যালাসেমিয়া নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বামী-স্ত্রী দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের সন্তানের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত রক্তের প্রয়োজন হয়, যা রোগী ও পরিবারের জন্য দীর্ঘমেয়াদি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে বিয়ের আগে বর-কনের থ্যালাসেমিয়া বাহক কি না পরীক্ষা করা প্রয়োজন। তিনি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি রক্তের চাহিদা ও সংকট কমাতেও এটি ভূমিকা রাখবে। রক্তের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা ও কর্মসূচি গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্ধানীর কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্ত সংগ্রহের জন্য যেসব প্রকল্প ও উদ্যোগ নেওয়া প্রয়োজন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করা হবে।

তিনি দায়িত্বে থাকা পর্যন্ত সন্ধানীর পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, সন্ধানী মূলত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন। রক্ত ও কর্নিয়া সংগ্রহের জাতীয় কর্মসূচি চালুর মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের সাংগঠনিক সক্ষমতা ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, রক্ত সংগ্রহের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও কর্নিয়া সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। দেশের বিপুল জনসংখ্যার তুলনায় কর্নিয়া সংগ্রহের সক্ষমতা বাড়ানো জরুরি।

ডা. নাজমুল হোসেন বলেন, ভবিষ্যতে রক্ত কিংবা কর্নিয়ার জন্য যেন অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে না হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ২ নভেম্বরকে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস হিসেবে ঘোষণার অন্যতম উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

তিনি আরও বলেন, রক্তদানের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা ও আগ্রহ বাড়লেও মরণোত্তর চক্ষুদানের ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত সচেতনতা তৈরি হয়নি।

তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক নানা ভুল ধারণা ও কুসংস্কারের কারণে অনেকে মরণোত্তর চক্ষুদানে আগ্রহী হন না। এ বিষয়ে গ্রামগঞ্জের মানুষ, বিভিন্ন পেশাজীবী ও সমাজের সব স্তরের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, ড্যাবের মহাসচিব ডা. মো. জাহিদুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেম, মহাসচিব ও উদযাপন উপকমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের নিচতলার চত্বরে গিয়ে শেষ হয়।

এতে অংশগ্রহণকারীরা রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠন করবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠন করবে সরকার

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রমকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার উদ্দেশ্যে উপজেলা ও মহানগর পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিগুলোকে জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ প্রদান করেছে।

মন্ত্রণালয়ের কল্যাণ শাখা-২ থেকে ১ নভেম্বর তারিখে জারি করা এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার মাঠপর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা প্রয়োজন।

এতে আরও উল্লেখ করা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা বা সুবিধাভোগীদের সম্মানি ভাতা পাওয়ার আবেদন যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা কমিটি এবং মহানগর পর্যায়ে মহানগর কমিটি গঠনের বিধান রয়েছে।

মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট আদেশ ও নির্দেশনার আলোকে এসব কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠন করা প্রয়োজন। এ জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা ৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা ৫ শতাংশ

আইসিসি শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে স্লো ওভার রেটের কারণে। গত শনিবার (৩১ অক্টোবর) লাহোরে অনুষ্ঠিত এই ম্যাচে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাকিস্তান নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এক ওভার পিছিয়ে ছিল, যদিও অতিরিক্ত সময়ের সুবিধা হিসাব করা হয়েছিল। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিংয়ের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি স্লো ওভার রেটের অভিযোগ মেনে নিয়ে আইসিসির প্রস্তাবিত শাস্তি গ্রহণ করেন। এর ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এদিকে, ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান জয় অর্জন করে। এটি ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই জয়ের মাধ্যমে স্বাগতিক পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের শিরোপাও নিজেদের করে নেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%