ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল


মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও উপদেষ্টাসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আজ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগের আওতায় আসা সাতজন হলেন- সাবেক শিল্পমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

আরও পড়ুন: হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেল্লাল হোসেনের আত্মসমর্পণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, "এই সাতজন আসামী (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতৃস্থানে অবস্থান করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে। আমরা এভিডেন্স জমা দিয়েছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আটক আওয়ামী লীগের কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আটক আওয়ামী লীগের কয়েকজন

মিরপুরে পোশাক শ্রমিকরা কাজে ফিরে এলেও, আন্দোলনকে উসকে দেয়ার লক্ষ্যে একটি রাজনৈতিক গোষ্ঠী কাজ করছে।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিক পরিচয়ে মিছিল করার সময় জনতার হাতে আটক হন বেশ কয়েকজন। পুলিশ জানায়, আটক হওয়া অধিকাংশ ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

আটকদের মধ্যে একজন হলেন ইমরান, যিনি গোপালগঞ্জের বাসিন্দা। মোবাইল ফোনে আন্দোলন উসকে দেয়ার তথ্য পাওয়া গেছে। তিনি মিথ্যা পরিচয়ে আন্দোলন করার কারণ সম্পর্কে কোনো জবাব দিতে পারেননি।

যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, আটকের কিছুক্ষণ আগে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ইমরানের নেতৃত্বে কিছু লোক জড়ো হয়। তারা সড়কে আগুন লাগানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া দেয় এবং আরও বেশ কয়েকজনকে আটক করে।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের রাজনৈতিক সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।

মিরপুরে সংঘর্ষের ঘটনায় রবিবার থেকে এখন পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে এবং পাঁচটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামিবিয়া প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


নামিবিয়া প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : আইসিসির সহযোগি দেশ নামিবিয়া ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

নামিবিয়া পঞ্চম ও শেষ ওয়ানডেতে আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করেছে। এর ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নামিবিয়া ৩-২ ব্যবধানে জয়লাভ করেছে। এটি ছিল নামিবিয়ার জন্য দ্বিতীয় ওয়ানডে সিরিজ, যেখানে তারা জয়ের স্বাদ পেল।

গত সেপ্টেম্বরে, প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছিল নামিবিয়া, যা ২০২৭ সালের বিশ্বকাপের সহ-স্বাগতিক দেশ হিসেবে তাদের জন্য একটি কঠিন অভিজ্ঞতা ছিল।

প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে নামিবিয়া ৫৫ রানে পরাজিত হয়। তবে পরবর্তী ম্যাচে তারা ৩১ রানে জয়লাভ করে সিরিজে সমতা ফিরিয়ে আনে। এটি ছিল আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে নামিবিয়ার প্রথম জয়। তৃতীয় ম্যাচে নামিবিয়া ৬৩ রানে জিতে ২-১ ব্যবধানে লিড নেয়। কিন্তু চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড ১৩০ রানে জয়লাভ করে সিরিজে ২-২ সমতা এনে দেয়।

উইন্ডহুকে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নামিবিয়ার বোলারদের সামনে ৩৩.১ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্ডান নিল। নামিবিয়ার জেজে স্মুথ ৪টি এবং জ্যাক ব্রাসেল ৩টি উইকেট নেন।

জবাবে, নামিবিয়া ২১.২ ওভার ব্যাট করে জয় নিশ্চিত করে। ওপেনার লরেন স্টিসকাম্প ৪৬ রান করেন এবং অধিনায়ক জেরহার্ড ইরাসমুস ১৮ বলে ৩০ রান করেন।

২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্মুথ এবং সিরিজ সেরা হন ইরামুস, যিনি ২৬৪ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখান।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সাথে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নামিবিয়া থাকবে। স্বাগতিক দেশ হওয়ায় সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। কিন্তু নামিবিয়া সরাসরি অংশগ্রহণ করতে পারবে না এবং আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে তাদের অংশ নিতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা শঙ্কায় আল নাসরের স্কোয়াডে রোনালদো নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


নিরাপত্তা শঙ্কায় আল নাসরের স্কোয়াডে রোনালদো নেই

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে আল নাসর ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে যাচ্ছে, যিনি আগের ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন। পর্তুগিজ মহাতারকা উজবেকিস্তানের ক্লাব পাহতাকরের বিরুদ্ধে ম্যাচটির জন্য দলের সঙ্গে যাননি। নিরাপত্তা শঙ্কার কারণে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোনালদোর সঙ্গে দলের সদস্য কিংসলে কোম্যান ও মোহাম্মদ সিমাকানও উজবেকিস্তানে যাচ্ছেন না। কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলু জানিয়েছেন, টানা ম্যাচ ও ভ্রমণের চাপের কারণে তাদের বিশ্রাম দেয়া হয়েছে।

সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে নিরাপত্তা শঙ্কার কারণে রিয়াদে খেলতে যেতে অস্বীকৃতি জানায় আল-ওয়াসল, যার ফলে আল নাসরের পূর্ববর্তী চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটি স্থগিত হয়। এর আগে, ক্ষেপণাস্ত্র হামলার খবরের কারণে দলটির একটি ম্যাচের কিক-অফ এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল।

এদিকে, ৭ জানুয়ারি সৌদি আরবে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেইয়াসু মিয়ামোতো মন্তব্য করেছেন, "বিভিন্ন খবর থেকে যা জেনেছি, তাতে পরিস্থিতি এখনও অনিরাপদ, তাই এই মুহূর্তে আমার মনে হয় না সেখানে (এশিয়ান) কাপ আয়োজন করা সহজ হবে।"

তবে এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করা সম্ভব। প্রয়োজনে টুর্নামেন্ট ২০২৮ সালেও পিছিয়ে নেয়া হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া ও ইউক্রেনের সতর্কতা অ্যাপে সাইবার হামলা, ভুল তথ্য ছড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


রাশিয়া ও ইউক্রেনের সতর্কতা অ্যাপে সাইবার হামলা, ভুল তথ্য ছড়াল

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরের চারপাশে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই উভয় দেশের বিমান হামলার জরুরি সতর্কীকরণ অ্যাপগুলো সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

আল জাজিরার সোমবার (২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউক্রেন তাদের বিমান হামলা সতর্কীকরণ অ্যাপের হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর রাশিয়া জানায় যে, তাদের জরুরি সতর্কবার্তা অ্যাপগুলো ব্যাপক সাইবার আক্রমণের শিকার হয়েছে।

সোমবার ভোরে টেলিগ্রামে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সাইবার হামলার কারণে অ্যাপটিতে ‘ভুল তথ্য’ ছড়িয়ে পড়েছে। এই অ্যাপটি ব্যবহারকারীদের ড্রোন হামলার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে থাকে। সাইবার হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে মন্ত্রণালয় কোনো তথ্য প্রদান করেনি।

এর আগে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, ব্যবহারকারীরা কিয়েভ ও এর আশপাশের এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হুমকির বিষয়ে ভুয়া সতর্কবার্তা পেয়েছেন; পাশাপাশি সেখানে সম্ভাব্য লড়াইয়ের ব্যাপারে সতর্ক করা হয়। ওই ভুল বার্তায় আরও বলা হয়েছে, রাশিয়া তাদের হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, ‘মনে হচ্ছে বিমান হামলা সতর্কবার্তা অ্যাপটি শত্রুপক্ষের হামলার শিকার হয়েছে। কোনো রেডিয়েশন ঝুঁকি নেই! শান্ত থাকুন এবং আমাদের চ্যানেলে দেয়া আপডেটগুলো অনুসরণ করুন।’

ইউক্রেনের স্ট্রাটেজিক কমিউনিকেশনস সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই হ্যাকিংয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে।

রুশ অধিকৃত খেরসন অঞ্চলের ওলেশকি শহরে মস্কো ও কিয়েভের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই দুই দেশের বিমান হামলার জরুরি সতর্কীকরণ অ্যাপগুলো সাইবার হামলার শিকার হয়।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরু হওয়া এই সাময়িক যুদ্ধবিরতিটি রোববার শেষ হয়। দীর্ঘস্থায়িত্বের দিক থেকে এটিই ছিল চলতি সংঘাতের মধ্যে সবচেয়ে বড় বিরতি।

সূত্র: আল জাজিরা, বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%