প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আইপিএলের আগামী আসরের প্রস্তুতির অংশ হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স কোচিং স্টাফে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে। তিন কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে। বোলিং কোচ লাসিথ মালিঙ্গা, পারাস মাহামব্রে এবং ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন আর মুম্বাইয়ের সঙ্গে থাকছেন না। এই তথ্যটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
তবে, এই তিন কোচের স্থলাভিষিক্ত কারা হবেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি মুম্বাই। এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফ্র্যাঞ্চাইজিটি। তার পরিবর্তে নতুন প্রধান কোচ হিসেবে কাইরন পোলার্ডকে নিয়োগ দেয়া হয়েছে।
মালিঙ্গা খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের হয়ে চারটি আইপিএল শিরোপা জয় করেছেন। তিনি ২০২৩ সালের অক্টোবরে কোচিং স্টাফে যোগদান করেন। অন্যদিকে, ২০২৫ আসরের আগে বোলিং কোচ হিসেবে মাহামব্রে এবং ফিল্ডিং কোচ হিসেবে হপকিনসনকে নিয়োগ দেয়া হয়েছিল।
মাহামব্রের মুম্বাইয়ের সঙ্গে সম্পর্ক দীর্ঘকালীন। তিনি ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফে কাজ করেছেন এবং গত আসরের আগে দ্বিতীয়বারের মতো দলে ফিরেছিলেন।
মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের প্রথম দল হিসেবে পাঁচবার শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে। তবে সাম্প্রতিক সময়ে তারা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। গত ছয় আসরে তারা একবারও ফাইনালে উঠতে পারেনি। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে জায়গা করে নিলেও, ২০২৪ সালে দশম এবং সর্বশেষ আসরে নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন