ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রেলওয়ের নিয়োগে নম্বর জালিয়াতির অভিযোগে দুই সাবেক কর্মকর্তার কারাদণ্ড


রেলওয়ের নিয়োগে নম্বর জালিয়াতির অভিযোগে দুই সাবেক কর্মকর্তার কারাদণ্ড

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে কাটাকাটি, ঘষামাজা ও গড়মিল করে বিধিবহির্ভূতভাবে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড প্রদান করেছে আদালত। তাদের মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ রায় সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান দ্বারা প্রদান করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন কালের কণ্ঠকে জানান, রেলওয়ের নিয়োগসংক্রান্ত দুর্নীতির মামলায় আসামি গোলাম কিবরীয়াকে তিন বছর এবং ইউসুফ আলী মৃধাকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় প্রদান করে।

আরও পড়ুন: হাজীগঞ্জে ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে, ইউসুফ আলী মৃধা পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালতে মামলার নথি থেকে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি ২০০৯ ও ২০১০ সালে প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় ৮ হাজার ১৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরে ১ হাজার ২২৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য চিঠি পাঠানো হয়। লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও গড়মিল করে বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কয়েকজন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছিল।

দুদকের অনুসন্ধানে আরও উঠে আসে যে, নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ৩২টি জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়া হলেও ২০টি জেলা থেকে ৭১ জন অতিরিক্ত প্রার্থী নেওয়ার সুপারিশ করা হয়। এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও মাত্র পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরীয়া এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়মে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে লিখিত পরীক্ষার ফল পরিবর্তন, জাল রেকর্ডপত্র তৈরি এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগ আনা হয়।

এ ঘটনায় ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করে। অভিযোগপত্র জমা দেওয়ার পর ২০১৭ সালের ১২ নভেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

আরও পড়ুন: সর্বোচ্চ আদালতের রায়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদী বিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদী বিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ: মাহদী আমিন

মাহদী আমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র, মন্তব্য করেছেন যে, "আমরা পতিত স্বৈরাচারের যে সহিংসতা এবং নাশকতা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদী বিরোধী প্রতিটি শক্তি একসঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে।"

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) বৈঠক শেষে, তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই বক্তব্য দেন।

মাহদী আমিন আরও বলেন, "আজ এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই— ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ আমাদের মতো পদ, আদর্শ, দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছে।"

তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী এবং এনসিপির মধ্যে যে খোলামেলা আলোচনা হয়েছে, তাতে জাতীয় স্বার্থে এবং দেশের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে।

তিনি আরও বলেন, "যেকোনো দেশে যারা পলাতক, স্বৈরাচার, পতিত অপশক্তি রয়ে গেছে এবং পালিয়ে গেছে, তারা যেন সেখান থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে।"

এ সময় তিনি জানান, এনসিপির সঙ্গে সরকারের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে, যা একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের অভিযাত্রার বহিঃপ্রকাশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বোর্ডের ৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, অধ্যক্ষদের তলব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


কুমিল্লা বোর্ডের ৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, অধ্যক্ষদের তলব

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩০ শতাংশের নিচে পাসের হার থাকার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। একইসঙ্গে, বোর্ড কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া জরুরি সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সভায় অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, খারাপ ফলাফলের প্রকৃত কারণ উদঘাটনের জন্য অধ্যক্ষদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে। সরাসরি আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে ফলাফল উন্নয়নের পথ খোঁজা হবে। তবে, কোনো প্রতিষ্ঠানের ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে প্রচলিত বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, শোকজ পাওয়া ৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলায় ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে বাইড়া মো.আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ, যার পাসের হার ১১.১১%। এছাড়া, মোহনপুর পাবলিক কলেজে ১২.৫০%, হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজে ১২.৬৪% এবং খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৩.৫১% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

নোয়াখালীর ১৫ প্রতিষ্ঠানের মধ্যে থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ১৩.৩৩%, খলিলুর রহমান ডিগ্রি কলেজের ১৪.৫৩% এবং বাঁধেরহাট আবদুল মালেক কলেজের ১৫.৫৬% শিক্ষার্থী পাস করেছে।

চাঁদপুরের ১৩ প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন পাসের হার চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে, মাত্র ১০ শতাংশ। এছাড়া, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে পাসের হার ১২.৭৯%।

লক্ষ্মীপুরে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের পাসের হার ১০.০৮%, জিল্লুর রহিম কলেজের ১১.৮১% এবং দত্তপাড়া ডিগ্রি কলেজের ১৩.৪৫% রেকর্ড করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ৫ প্রতিষ্ঠানের মধ্যে মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের পাসের হার ১৯.৩৫% এবং কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের ২১.৬০% শিক্ষার্থী পাস করেছে।

ফেনীর ৪ প্রতিষ্ঠানের মধ্যে খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পাসের হার ১৪.২৯% এবং আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৭.৩৯% দেখা গেছে।

ফল বিপর্যয়ের কারণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অধ্যক্ষ জানিয়েছেন, মফস্বল এলাকার অধিকাংশ কলেজে ইংরেজি, গণিত, আইসিটি ও বিজ্ঞান বিভাগের দক্ষ শিক্ষকের তীব্র সংকট রয়েছে, যা ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রতারণায় ‘চাঁদ ট্রাভেলস’ মালিকের ১৫ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রতারণায় ‘চাঁদ ট্রাভেলস’ মালিকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ‘চাঁদ ট্রাভেলস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক এইচ এম জসিম উদ্দিন চাঁদকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড কার্যকর করা হয়। অভিযানের সময় মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর পল্টন টাওয়ারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘চাঁদ ট্রাভেলস’ পরিচালনাকারী জসিম উদ্দিন প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধন বা লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হন।

এছাড়া তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামক একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ বিষয়ে বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ক্ষেত্রে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে এ ধরনের প্রতারণায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই করে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন না করার আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অভিবাসন খাতে প্রতারণা রোধে বিএমইটি ও মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে।

আজ সোমবার বেলা ৩টায় প্রকাশিত এই ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফলের ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd/) এবং আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি পত্রের জন্য আবেদন করেছে। এর মধ্যে ২৮ হাজার ৩৬১ জনের (১০ দশমিক ৮৩ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বাধিক ফল পরিবর্তন ঘটেছে ময়মনসিংহ বোর্ডে। এখানে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর (৭১ হাজার ৭৬২টি পত্র) মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা শতকরা হিসেবে ৪৪ দশমিক ১৯ শতাংশ।

ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি পত্রের জন্য আবেদন করেছে; এর মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের (৭ দশমিক ১৬ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

এছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর (৯২ হাজার ৭৭৬টি পত্র) মধ্যে ৩ হাজার ৬৫ জনের (১২ দশমিক ১৭ শতাংশ), বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর (৫৩ হাজার ৪০৯টি পত্র) মধ্যে ২ হাজার ৭৭২ জনের (২২ দশমিক ৫৫ শতাংশ), দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জন আবেদনকারীর (৮৯ হাজার ৪২০টি পত্র) মধ্যে ২ হাজার ২৪৮ জনের (৯ দশমিক ১৬ শতাংশ) এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জন আবেদনকারীর (১ লাখ ১৭ হাজার ৭০০টি পত্র) মধ্যে ২ হাজার ৪৩ জনের (৭ দশমিক ৫৩ শতাংশ) ফলাফল পরিবর্তন হয়েছে।

অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে যশোরে ২৬ হাজার ২৭৭ জন আবেদনকারীর (৯৭ হাজার ৬১৮টি পত্র) মধ্যে ১ হাজার ৯০৯ জনের (৭ দশমিক ২৬ শতাংশ), সিলেটে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর (৫১ হাজার ২৪৩টি পত্র) মধ্যে ১ হাজার ৩৫৩ জনের (৯ দশমিক ৩৭ শতাংশ) এবং রাজশাহীতে ৩১ হাজার ৩৬৪ জন আবেদনকারীর (১ লাখ ৯ হাজার ৯৭১টি পত্র) মধ্যে ৭৭৯ জনের (২ দশমিক ৪৮ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ৪০ হাজার ৮৩০টি পত্রের পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন; যার মধ্যে ১ হাজার ১২৮ জনের (৯ দশমিক ৪৯ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী ২৬ হাজার ৮০৬টি পত্রের জন্য আবেদন করেছে; এর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের (২২ দশমিক ১৩ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

এতে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

কাক্সিক্ষত ফল না পেয়ে গত ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%