সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:২০ পি.এম
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পরিকল্পিত ও ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ করার এবং প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংকটিকে রক্ষার জন্য সকলকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলে জানা গেছে।
চট্টগ্রামে তার নিজ বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে জানিয়ে তিনি বলেন, যে বাড়ি থেকে তার কাজের সূচনা হয়েছিল এবং যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়, সেখানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন।
গ্রামীণ ব্যাংকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, চলতি নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে এবং হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধুমাত্র নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন।
হামলাকারীদের অপপ্রচারের জবাব দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে দাবি করছে যে গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি কখনোই ব্যাংকটির কোনো শেয়ারের মালিক ছিলেন না বলেও স্পষ্ট করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসলামে মদ পান করা সম্পূর্ণ হারাম। তবে, যে বোতল বা পাত্রে পূর্বে মদ রাখা হয়েছিল, সেটি ভালোভাবে ধোয়ার পর যদি সেখানে পানি বা অন্য কোনো হালাল পানীয় রাখা হয় এবং সেই পানি পান করা হয়, তাহলে শরিয়তের দৃষ্টিতে এর মধ্যে কোনো সমস্যা আছে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন অনুষ্ঠানে মদের বোতলের আদলে তৈরি পাত্রে পানি পরিবেশন করা হয়। এ ধরনের বোতল ব্যবহারের বৈধতা নিয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে সংশয় দেখা দেয়। ইসলামি শরিয়ত ও হাদিসের আলোকে বিষয়টি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
ইসলামে মদ এবং সব ধরনের নেশাদ্রব্য পান করা নিষিদ্ধ। পবিত্র কোরআনে মহান আল্লাহ মদকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করে তা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজা ও ভাগ্য নির্ধারক তির অপবিত্র, শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো, যাতে সফলকাম হতে পারো।’ (সুরা মায়িদা, আয়াত: ৯০)
হাদিসেও মাদকদ্রব্যের ব্যাপারে কঠোর সতর্কবার্তা এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক নেশাদ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম।’ (সহিহ মুসলিম)
ইসলামের প্রাথমিক যুগে মদ নিষিদ্ধ হওয়ার পর কিছু নির্দিষ্ট ধরনের পাত্র ব্যবহার করতেও নিষেধ করা হয়েছিল। মূলত, মদ সংরক্ষণ ও পান করার কাজে ব্যবহৃত এসব পাত্র নিয়ে সতর্কতা অবলম্বনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছিল।
তখন মুসলমানদের মধ্যে মদ্যপানের পুরোনো অভ্যাস দূর করার বিষয়টিও গুরুত্বপূর্ণ ছিল। মদ রাখার পাত্র ব্যবহারের মাধ্যমে যেন কেউ আবার পুরোনো অভ্যাসের প্রতি আকৃষ্ট না হয়, সে বিষয়েও সতর্কতা ছিল।
তবে পরবর্তী সময়ে রাসুলুল্লাহ (সা.) পাত্র ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন। কিন্তু মদ ও নেশাদ্রব্যের নিষিদ্ধতা বহাল থাকে।
হজরত ইবনে বুরাইদা (রা.) তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি তোমাদের কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। মূলত পাত্র কোনো কিছুকে হালালও করে না, আবার কোনো কিছুকে হারামও করে না। তবে প্রতিটি মাদকদ্রব্য হারাম।’ (সহিহ মুসলিম: ৫৩২৬)
ইসলামি শরিয়তের মূলনীতি অনুযায়ী, কোনো পাত্রে আগে মদ রাখা হয়েছিল বলেই সেটি স্থায়ীভাবে অপবিত্র বা ব্যবহার অনুপযোগী হয়ে যায় না। বরং যথাযথভাবে পরিষ্কার করে পবিত্র করা হলে সেটি পুনরায় ব্যবহার করা যায়।
অর্থাৎ, মদের বোতল ভালোভাবে ধোয়ার পর যদি সেখানে মদের কোনো অবশিষ্টাংশ বা নাপাকির চিহ্ন না থাকে, তাহলে সেই বোতলে পানি কিংবা অন্য কোনো হালাল পানীয় রাখা এবং পান করা জায়েজ।
এ ক্ষেত্রে বোতলটির আগের ব্যবহার পাত্রটিকে স্থায়ীভাবে হারাম করে দেয় না। পাত্রের পবিত্রতা নিশ্চিত হওয়াই মূল বিষয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছেন তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
বগুড়ার গাবতলী উপজেলার গোড়দহ এলাকায় অবস্থিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্বপ্ন ছোঁয়া একাডেমি’র শিশুদের মধ্যে গতকাল খাবার বিতরণ করা হয়। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন ডা. বিটু।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
ডা. বিটু বলেন, প্রতিবন্ধী শিশুদের সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। যথাযথ প্রশিক্ষণ, বিশেষায়িত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের সম্পদে পরিণত করা হবে।
ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু আরও বলেন, বর্তমান সরকার একটি মানবিক সরকার। স্বাস্থ্যখাতে এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যা গতবারের তুলনায় দ্বিগুণ। সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে। বিশেষ করে নারী স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মানুষকে পরামর্শ দেবেন।
ডা. বিটু বলেন, একজন গর্ভবতী মায়ের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত জরুরি। একইভাবে শিশুর জন্মের আগে ও পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মায়ের স্বাস্থ্যসেবা এবং সচেতনতা নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধিতার ঝুঁকি কমানো সম্ভব। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সরকার কাজ করছে। তাদের উপযোগী শিক্ষা, বিশেষ প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং কর্মদক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো শিশু শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন হলেও তার অন্য কোনো ক্ষেত্রে অসাধারণ দক্ষতা থাকতে পারে। কেউ হাতের কাজে ভালো হলে তাকে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, আবার কারো কথা বলার দক্ষতা ভালো হলে সেই প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের আমরা এখন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হিসেবে বিবেচনা করি। তাদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশে কিংবা বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা সম্ভব। তারা যেন সমাজের বোঝা নয়, বরং আত্মনির্ভরশীল ও উৎপাদনশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের সম্পদে পরিণত করার পরিকল্পনা ও উদ্যোগ সরকারের রয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিএনপি নেতা ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. তাপস দাসসহ গাবতলী পৌর বিএনপির নেতাকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বার্সেলোনা দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ভিয়ারিয়ালকে পরাজিত করেছে, যদিও তারা দুই গোলে পিছিয়ে পড়েছিল। কাতালানরা মাত্র ১০ মিনিটের মধ্যে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে জয়লাভ করে। দলের এই লড়াকু মানসিকতা দেখে মুগ্ধ হয়েছেন কোচ হান্সি ফ্লিক। তবে জয়ের আনন্দের মধ্যে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জার্মান এই কোচ।
রোববার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে বার্সেলোনা এই জয় অর্জন করে। ১৩ ম্যাচে ১২ জয় নিয়ে তারা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে।
ম্যাচের শুরুতে স্বাগতিকদের জন্য পরিস্থিতি মোটেও ভালো ছিল না। সপ্তম মিনিটের আগেই বার্সেলোনা দুই গোল হজম করে। ফের্মিন লোপেসের ভুল পাস কাজে লাগিয়ে কানাডার ফরোয়ার্ড তাজন বুকানন ভিয়ারিয়ালকে এগিয়ে দেন। এরপর সপ্তম মিনিটে এরিক গার্সিয়াকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুওয়াসেয়ি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে ভিএআরের সহায়তায় বার্সেলোনা পেনাল্টি পায়। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন লামিন ইয়ামাল। এটি ২০২৬ সালে ক্লাবের হয়ে তার তৃতীয় পেনাল্টি মিস।
বিরতির পর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। ৫৭ থেকে ৬৭ মিনিটের মধ্যে বার্সেলোনা তিন গোল করে জয় নিশ্চিত করে। পেদ্রির ক্রস থেকে হেডে প্রথম গোলটি করেন জেরার্দ মার্তিন। এরপর ৬১ মিনিটে পেদ্রি, রাফিনিয়া ও ইয়ামালের সম্মিলিত আক্রমণ থেকে ফের্মিন লোপেস সমতা ফেরান। ৬৭ মিনিটে এরিক গার্সিয়ার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভিয়ারিয়ালের পাউ নাভারো নিজেদের জালে বল পাঠিয়ে দেন। এর ফলে বার্সেলোনা এগিয়ে যায়। যোগ করা সময়ে নাভারো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
ফ্লিকের অধীনে এটি বার্সেলোনার ২৪তম জয়, সব প্রতিযোগিতায় পিছিয়ে পড়েও। এর মধ্যে অন্তত ছয়বার তারা দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচ জিতেছে।
ম্যাচ শেষে ফ্লিক দলের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেন। তিনি বলেন, "শুরুতে কিছু ভুলের কারণে পিছিয়ে পড়লেও খেলোয়াড়দের প্রতিক্রিয়া ছিল অসাধারণ।" প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল দল। বিরতির পর খেলার কাঠামো পরিবর্তন করে তারা আরও গোছানো ফুটবল খেলেছে। মাত্র ১০ মিনিটে তিন গোল করা অসাধারণ উল্লেখ করে ভিয়ারিয়ালের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয়কে বিশেষ বলে অভিহিত করেন তিনি।
তবে রেফারি আলেজান্দ্রো হার্নান্দেসের সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন। বিশেষ করে ভিএআর দেখে পেনাল্টি দেওয়া এবং বদলি হয়ে মাঠ ছাড়ার পর ফের্মিন লোপেসকে লাল কার্ড দেখানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ফ্লিক।
ফ্লিক অভিযোগ করেন, মাঠের কর্মকর্তারা বার্সেলোনার প্রতি যথেষ্ট কঠোর আচরণ করেছেন। অন্য রেফারিদের নিয়ে সন্তুষ্ট থাকলেও হার্নান্দেসের সিদ্ধান্তে তার আপত্তি রয়েছে। তিনি বলেন, "খেলোয়াড়দের সঙ্গে কথা বলে সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া যেত। কিন্তু কর্মকর্তারা সেটি করেননি।"
দলের পারফরম্যান্সে বিশেষভাবে পেদ্রির প্রশংসা করেছেন ফ্লিক। তিনি বলেন, "মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং খেলার গতি নির্ধারণে তার ভূমিকা অসাধারণ।" ফ্লিক জানান, নিজের স্বাভাবিক পজিশনের বাইরে খেলেও ফ্রেংকি ডি ইয়ং ভালো করেছেন। পাশাপাশি জেরার্দ মার্তিনের পারফরম্যান্সেও সন্তুষ্ট তিনি।
এদিকে, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সাবাহর বিপক্ষে খেলতে আজারবাইজানের বাকুতে যাবে বার্সেলোনা। তার আগে ইয়ামালের পেনাল্টি ব্যর্থতা নিয়ে ভাবছেন কোচ। প্রয়োজনে স্পট কিকের দায়িত্বে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। এ বিষয়ে রাফিনিয়া ও ইয়ামালের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন ফ্লিক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের
পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি নিয়ে অস্থিরতা তৈরির একটি প্রচেষ্টা।
সীমান্তে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই আওয়ামী লীগ নেতাদের বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সোমবার (২৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করে সীমান্তের পরিস্থিতি সম্পর্কে নিজের উদ্বেগ জানিয়ে দিয়েছেন।
রোববার
কলকাতার বিভিন্ন বাংলা ও ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, পেট্রাপোল সীমান্তে ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের চার নেতা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ এবং এ বিষয়ে আলোচনা হয়েছে।
করণীয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।
তবে
তবে ভারতীয় কর্তৃপক্ষ কিংবা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই বৈঠকের বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
বিষয়টির
সত্যতা যাচাইয়ের জন্য ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করেছে যুগান্তর। তাদের মধ্যে কেউ বৈঠকের কথা সরাসরি স্বীকার করেননি, আবার কেউ তা অস্বীকারও করেননি। বরং তারা সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
কলকাতার
নিউটাউনে অবস্থানরত আওয়ামী লীগের একজন জেলা পর্যায়ের নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলকাতায় অবস্থানরত দলের অন্য এক নেতার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ওই
নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভারতের সংবাদমাধ্যমে যা প্রকাশিত হচ্ছে, তা কি ভুল? যদি খবরগুলো মিথ্যা হয়, তাহলে আপনারা এই বৈঠকের সত্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।’
কেন?’
দলটির
আরও কয়েকজন নেতার সঙ্গেও কথা বলে একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাদের বক্তব্যে সরাসরি অস্বীকারের পরিবর্তে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিয়ে পাল্টা প্রশ্ন উঠেছে।
কলকাতার
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কথিত ওই প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
তবে
বৈঠকে তাদের উপস্থিতি কিংবা আলোচনার বিষয়বস্তু স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত,
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার প্রত্যাবর্তন, রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ