০১:৫৮ পি.এম
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রিজভী বলেন, "ফ্যাসিস্টরা তাদের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের মাটিতে আর কখনোই স্থান পাবে না।" তিনি উল্লেখ করেন, দেশের মধ্যে অরাজকতা বন্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।
শনিবার (২১ নভেম্বর) তিনি এক বিবৃতিতে এই আহ্বান জানান।
আরও পড়ুন: বিপদে নেতাকর্মীদের ফেলে পালানোরা আর ফেরে না: পরিবেশ প্রতিমন্ত্রী
বিবৃতিতে রিজভী দাবি করেন, শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে হামলা চালায়। এ ঘটনাকে তিনি ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পরও দেশের ভেতরে আত্মগোপনে থাকা দুর্বৃত্তরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও নানা অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছে তারা।
রিজভী আরও উল্লেখ করেন, এসব অপকর্মের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনোই জায়গা করে নিতে পারবে না। নতুন করে মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাসের মধ্য দিয়ে তারা নিজেদের পুরোনো চরিত্রই প্রকাশ করছে।
তিনি বলেন, বিএনপি সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে করলে তা হবে নির্বুদ্ধিতা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে সরকারকে ভয় দেখানো যাবে না।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড শুমারি শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান সমাজসেবা অধিদফতরের
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের মানুষের জানমাল রক্ষায় সরকার যেকোনো মূল্যে ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে। এখন আর ধৈর্য দেখানোর সময় নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন