প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের রাজস্থানে অনুষ্ঠিত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচনে বিরোধী দল কংগ্রেস একটি বিশাল জয় অর্জন করেছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস। জেলা পরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বিজেপির দ্বিগুণেরও বেশি। পঞ্চায়েত সমিতিতেও কংগ্রেসের আসন সংখ্যা বিজেপির চেয়ে অনেক বেশি।
শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৩৭ জেলার জেলা পরিষদের ১ হাজার ২৭৫টি আসনের মধ্যে ১ হাজার ২৭১টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কংগ্রেস ৭৯৪টি আসন লাভ করেছে, আর বিজেপি পেয়েছে ৩৫৭টি। অন্যদিকে, পঞ্চায়েত সমিতির ৭ হাজার ৫৪৩টি আসনের মধ্যে ৭ হাজার ৫২০টির ফলাফল প্রকাশিত হয়েছে। এখানে কংগ্রেস ৩ হাজার ৭৫৮টি আসন পেয়েছে, বিজেপির আসন সংখ্যা ২ হাজার ২১৩।
জেলা পরিষদে কংগ্রেস বিজেপির চেয়ে ৪৩৭টি আসনে এগিয়ে রয়েছে। পঞ্চায়েত সমিতিতে দুই দলের আসন সংখ্যা মধ্যে ব্যবধান ১ হাজার ৫৪৫। এছাড়া, পঞ্চায়েত সমিতিতে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) ৪৯৭টি এবং ভারত আদিবাসী পার্টি (বিএপি) ২৭৮টি আসন লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যক আসন পেয়েছেন।
রাজ্যের ৪১ জেলার মধ্যে ৩৭ জেলায় ভোট গণনা সম্পন্ন হয়েছে। কোটা, বারান, করৌলি ও শ্রীগঙ্গানগর জেলার ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এসব জেলার ভোট গণনা আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফলে, প্রকাশিত আসন সংখ্যা এখন পর্যন্ত ঘোষিত ফলাফলের হিসাব অনুযায়ী।
মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের জন্য এই ফলাফল একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে, গত সেপ্টেম্বরে রাজ্যের নগর স্থানীয় সরকার নির্বাচনে বিজেপি এগিয়ে থাকার পর গ্রামীণ নির্বাচনে কংগ্রেসের এই সাফল্য দুই দলের রাজনৈতিক অবস্থানের ভিন্ন চিত্র তুলে ধরেছে।
রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর ফলাফলকে জনগণের রায় হিসেবে মেনে নিয়ে দলের কোথায় ঘাটতি ছিল, তা পর্যালোচনা করার কথা জানিয়েছেন। অন্যদিকে, কংগ্রেসের নেতারা এই ফলাফলকে রাজ্যের গ্রামীণ ভোটারদের সমর্থন ফিরে পাওয়ার একটি ইঙ্গিত হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানের এই ফলাফল কংগ্রেসের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি প্রদান করবে। একই সঙ্গে, গ্রামীণ এলাকায় সমর্থন ধরে রাখা ও বাড়ানোর ক্ষেত্রে বিজেপির জন্য নতুন চ্যালেঞ্জের সৃষ্টি হলো। তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন