প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও টেকনোলজিস্টরা মানববন্ধন করেছেন। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি না মানলে আগামী সোমবার থেকে কর্মবিরতি পালন করবেন এবং পরবর্তীতে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।
শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বহির্বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি, হাসপাতালের পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা এবং মন্ত্রণালয়ে জানানো সত্ত্বেও কোনো সমাধান পাওয়া যায়নি। তাঁরা দাবি করেন, বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সন্তানদের পড়াশোনার খরচের সঙ্গে তাঁদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয়।
আন্দোলনকারীরা জানান, কর্তৃপক্ষকে দাবি বিবেচনার জন্য একদিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমাধান না হলে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তাঁরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে কর্মসূচির কারণে রোগীদের সম্ভাব্য ভোগান্তির জন্য বক্তারা দুঃখ প্রকাশ করেন। তাঁরা জানান, দ্রুত সমাধান হলে তাঁরা সম্মানের সঙ্গে কর্মস্থলে ফিরে যাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন