ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

নারায়ণগঞ্জে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, গুদাম সিলগালা


নারায়ণগঞ্জে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, গুদাম সিলগালা

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : নারায়ণগঞ্জের টানবাজারে অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৮১ দশমিক ৬ মেট্রিক টন কেমিক্যাল এবং অন্যান্য কাঁচামালের সন্ধান পেয়েছে। এই কেমিক্যালগুলি বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা হয়েছিল এবং অবৈধভাবে খোলাবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় মেসার্স এম আর ট্রেডার্সের গুদামটি সিলগালা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেসার্স এম আর ট্রেডার্সের গুদামে সোডিয়াম হাইড্রোসালফাইটসহ প্রায় ৮১ দশমিক ৬ মেট্রিক টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল মজুদ ছিল। প্রতিষ্ঠানটি এসব পণ্য ক্রয়, আমদানি বা বৈধভাবে মজুদের জন্য কোনো দলিলপত্র দেখাতে পারেনি। তাই গুদামটি সিলগালা করা হয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক

একই অভিযোগের তদন্তে সিম ফেব্রিক্স লিমিটেডেও অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি বিল অব এন্ট্রি (বি/ই) নম্বর সি-১২৯৩৪৮২ এর মাধ্যমে ভারত থেকে ৪৫ মেট্রিক টন সোডিয়াম হাইড্রোসালফাইট বন্ড সুবিধায় আমদানি করেছিল। তবে সরেজমিনে অভিযান চলাকালীন প্রতিষ্ঠানটি আমদানি করা কেমিক্যালের মজুদ প্রদর্শন করতে পারেনি।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে, বন্ড সুবিধায় আমদানি করা কেমিক্যাল উৎপাদন কাজে ব্যবহার না করে খোলাবাজারে সরানো হয়েছে কি না। বন্ডেড প্রতিষ্ঠানে আমদানি করা কেমিক্যালের হদিস না পাওয়া এবং নন-বন্ডেড প্রতিষ্ঠানের গুদামে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ কেমিক্যালের মজুদ পাওয়ার মধ্যে সম্ভাব্য যোগসূত্র তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে কেমিক্যালের প্রকৃত উৎস, আমদানি ও ক্রয়-বিক্রয়ের তথ্য, বন্ড সুবিধার অপব্যবহার এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার, শুল্কমুক্ত কাঁচামালের অবৈধ বাজারজাতকরণ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট দিলে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধের প্রস্তাব জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট দিলে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধের প্রস্তাব জেলেনস্কির

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে শক্তিশালী প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ রাখবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান দাবি পূরণের শর্ত হিসেবে এই প্রস্তাব দিয়েছেন।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, তিনি এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেলেনস্কি বলেন, ‘যদি রাশিয়া আমাদের জ্বালানি অবকাঠামোয় হামলা চালায়, আমাদের মানুষ হত্যা করে এবং বিদ্যুৎ, গ্যাস ও তেল শোধনাগারসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে, তাহলে আমরা তো আর নীরব থাকতে পারি না।’

ফক্স নিউজের উপস্থাপক ট্রে ইয়ংস্টের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা বলেছি, আপনারা যদি চান আমরা রাশিয়ার তেল শোধনাগারে হামলা না করি, তাহলে রাশিয়াকেও আমাদের জ্বালানি ব্যবস্থায় হামলা বন্ধ করতে হবে। বিকল্প হিসেবে আমাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিন। এর জন্য প্রয়োজনীয় অর্থ আমরা নিজেরাই জোগাড় করব, শুধু সহায়তার ওপর নির্ভর করব না।’

জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র যদি এক মাসের জন্য ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে তার দেশ একই সময়ের জন্য রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ রাখবে।

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইউক্রেনের হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর একটি হলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

এ প্রস্তাবের মাধ্যমে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি বা তাকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, এ নিয়ে তার কোনো উদ্বেগ নেই।

তিনি বলেন, ‘অংশীদারদের সঙ্গে সত্য কথা বলতে আমার কোনো দ্বিধা নেই।’

গত শুক্রবার ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়। তবে জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় কর্মকর্তারা সতর্ক করে আসছেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার জন্য তাদের হাতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসছে।

এর আগে গত সপ্তাহে জেলেনস্কি প্রস্তাব দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা নিজেদের মজুত থেকে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। পরে শুক্রবার অনুমোদিত নতুন ক্রয়ের মাধ্যমে মিত্রদের সেই মজুত পুনরায় পূরণ করা যাবে।

এদিকে ইউক্রেন যুদ্ধের সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিটির অবসান ঘটেছে রোববার। তবে এ যুদ্ধবিরতি কেবল পূর্বাঞ্চলীয় খেরসন অঞ্চলে কার্যকর ছিল। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়া এর মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুদ্ধবিরতির অবসান ঘটে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি মাসেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনরায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকে কার্যত স্থবির হয়ে পড়ে দুই দেশের মধ্যকার আলোচনা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে মিলল অ্যালবিনিজম বৈশিষ্ট্যের বিরল হলদে-সাদা জলঢোঁড়া সাপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


পঞ্চগড়ে মিলল অ্যালবিনিজম বৈশিষ্ট্যের বিরল হলদে-সাদা জলঢোঁড়া সাপ

পঞ্চগড়, ২ নভেম্বর ২০২৬ : জলঢোঁড়া সাপের পরিচিত রং সাধারণত বাদামি ও কালচে হয়ে থাকে। তবে পঞ্চগড়ের বোদায় একটি অস্বাভাবিক জলঢোঁড়ার দেখা মিলেছে। সাপটির শরীর জুড়ে স্বাভাবিক রঙের ছোপ নেই। বরং হলদেটে-সাদা বর্ণে এটি আলাদা করে নজর কাড়ছে। বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অ্যালবিনিজম নামের বিরল জিনগত বৈশিষ্ট্যের কারণে সাপটির শরীরে এই রঙের পরিবর্তন ঘটেছে।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম সম্প্রতি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করেন।

এই সাপটি জলঢোঁড়া বা চেকার্ড কিলব্যাক (Checkered keelback) হিসেবে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। সাধারণত এর শরীরে বাদামি ও কালচে ছোপ থাকার কথা, কিন্তু অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে উদ্ধার হওয়া সাপটির শরীরে হলদেটে-সাদা বর্ণ দেখা গেছে।

অ্যালবিনিজম কোনো আলাদা প্রজাতি নয়, বরং এটি প্রাণীর জন্মগত জিনগত বৈশিষ্ট্য। এ অবস্থায় শরীরে মেলানিন উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়। ফলে প্রাণীর স্বাভাবিক গায়ের রঙে পরিবর্তন আসে। অনেক ক্ষেত্রে চোখের রঙেও এর প্রভাব পড়ে।

উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম জানান, সাপটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে এর স্বাভাবিক রঙের পরিবর্তন ঘটেছে। এ ধরনের বৈশিষ্ট্যের সাপ সচরাচর দেখা যায় না। সাপটির শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন আসে কি না, তা কয়েকবার খোলস বদলানোর পর পর্যবেক্ষণ করা হবে। এরপর উপযুক্ত পরিবেশে সাপটিকে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নয়জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় একটি আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগো থেকে কয়েক মাইল দূরে অবস্থিত। এ তথ্য দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

কর্মকর্তাদের দেওয়া তথ্যে জানা যায়, দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে থাকা নয়জনের সবাই নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি প্রায় খাড়াভাবে দ্রুতগতিতে মাটিতে আছড়ে পড়ছে। এতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের গোলা সৃষ্টি হয়। পরে ব্যস্ত সড়কের পাশে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং মাটিতে গভীর গর্ত তৈরি হয়। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এক বিবৃতিতে বলেন, ‘ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আজকের উড়োজাহাজ দুর্ঘটনা একটি ভয়াবহ মর্মান্তিক ঘটনা।’ তিনি জানান, দুর্ঘটনায় উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন।

ডাফি আরও জানান, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল।

পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এই এলাকা ট্রাম্পের মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্র থেকে সাত মাইলেরও কম দূরে, অর্থাৎ প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত।

রোববার ট্রাম্প নিজেও মার-এ-লাগোতে অবস্থান করছিলেন। বেলা ১১টা ৫৫ মিনিটে এয়ার ফোর্স ওয়ানে আরোহণের পর তিনি কাছের বিমানবন্দর থেকে যাত্রা করেন। বিমানবন্দরটির নতুন নাম রাখা হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’। ট্রাম্পের যাত্রা শুরুর প্রায় এক ঘণ্টা পর লিয়ারজেট উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার আগে ওই এলাকায় ঝড়ের খবর পাওয়া গিয়েছিল। এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় ট্রাম্পকে ছাতা ব্যবহার করতেও দেখা যায়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংস্থাটি এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জয়ী হলে নির্বাচনের ফল ঘোষণা আটকে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা আবেদন একটি ফেডারেল আদালত খারিজ করে দিয়েছে।

রোববার আদালত এ আবেদন খারিজ করে জানায়, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব নয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) আদালতে মঙ্গলবারের নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান পরাজিত হলে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক অনুমোদন (সার্টিফিকেশন) স্থগিত রাখার আবেদন জানিয়েছিল।

তাদের যুক্তি ছিল, ড্যান সুলিভান নামের আরেকজন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং এতে রিপাবলিকান সিনেটর সুলিভানের ভোট কমে যেতে পারে।

ট্রাম্প নিজেই এ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের ফল চ্যালেঞ্জ করতে পারে—এমন আশঙ্কার মধ্যে মামলাটি রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করে।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে ডেমোক্র্যাটরা যেসব অঙ্গরাজ্যে রিপাবলিকানদের দখলে থাকা আসন নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে, আলাস্কা তার অন্যতম।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, আলাস্কার ডেমোক্র্যাটিক প্রার্থী মেরি পেলটোলা রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের নামে আরেকজন প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এর মাধ্যমে রিপাবলিকান প্রার্থীর ভোট ভাগ করে নিজেদের জন্য অন্যায্য সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হলে তদন্তের নির্দেশ দিতে হবে। এর মাধ্যমে দ্বিতীয় ড্যান সুলিভানকে দেওয়া ভোটগুলোর মধ্যে কতজন প্রকৃতপক্ষে বর্তমান রিপাবলিকান সিনেটরকে ভোট দিতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হবে।

সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া বিচারক শ্যারন গ্লিসন তার রায়ে বলেন, এ ধরনের উদ্যোগ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং এর ফলে অনেকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন। নির্বাচনের এত কাছাকাছি সময়ে নিয়ম পরিবর্তনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

তবে মেরি পেলটোলা নির্বাচনে অংশ নেওয়া দ্বিতীয় ড্যান সুলিভানকে তিনি ইচ্ছাকৃতভাবে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন—এ অভিযোগ অস্বীকার করেছেন।

আদালতের রায়ের পরপরই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

বিচার বিভাগের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আলাস্কার ভোটারদের একটি সুষ্ঠু নির্বাচন পাওয়ার অধিকার রয়েছে। নির্বাচনের ফল কারসাজি করার উদ্দেশ্যে তাদের বিভ্রান্ত করা উচিত নয়।’

এদিকে আদালতের রায়ের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘ভুয়া ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র’ উধাও হয়ে গেছেন। তিনি ডেমোক্র্যাটিক পার্টির আইনজীবী ও কর্মীদের বিরুদ্ধে আইন অপব্যবহারের অভিযোগ তুলে তাঁদের ‘অপরাধী’ বলেও আখ্যায়িত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%