০৪:৫২ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : কিছু গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অসম্পূর্ণ বক্তব্যের ভিত্তিতে ফটোকার্ড প্রকাশ করেছে। এই বিষয়টি চিহ্নিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে তিনি বক্তব্যের এক পর্যায়ে উল্লেখ করেন, ‘ইন্টেরিম গভর্মেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ হল তার কি কোন আইনি ভিত্তি আছে? না। কিন্তু এর রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।’
কিছু সংবাদমাধ্যম তাঁর বক্তব্যের কেবল ‘আইনি ভিত্তি নেই’ অংশটুকু শিরোনামে উল্লেখ করেছে, যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা
স্টার নিউজ ফটোকার্ডে প্রকাশ করে ‘অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনী ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’। একই শিরোনামে ফটোকার্ড প্রকাশ করেছে চ্যানেল২৪ এবং দৈনিক ইনকিলাব। দেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে ফটোকার্ড প্রকাশ করেছে।
এ ধরনের ফটোকার্ড ও শিরোনামের কারণে অনেকেই এটিকে জুলাই সনদবিরোধী বক্তব্য হিসেবে মনে করছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী বাক্যে বলেছেন, ‘এর (জুলাই সনদের) রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।’
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
আরও পড়ুন: স্পিকারের সঙ্গে ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন