ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

সাগরে নতুন লঘুচাপ, রাজধানীতে শুরু হয়েছে ভারি বৃষ্টি


সাগরে নতুন লঘুচাপ, রাজধানীতে শুরু হয়েছে ভারি বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে যাওয়ার পর সাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ সকালে মেঘলা আকাশ থাকার পর রাজধানী ঢাকা শহরে ভারি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর আকাশ ছিল বেশ মেঘলা। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। প্রথমে বৃষ্টির পরিমাণ ছিল হালকা, কিন্তু পরে তা ভারি বৃষ্টিতে পরিণত হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে। এটি প্রথমে স্থল গভীর নিম্নচাপে এবং পরে স্থল নিম্নচাপে রূপান্তরিত হয়। বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে ভারতের ছত্তিশগড় ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে দক্ষিণ আন্দামান সাগর ও তার সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল, নতুন লঘুচাপের কারণে ভারি বৃষ্টির শঙ্কা

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহসিফের মৃত্যু: দীপকে গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


তাহসিফের মৃত্যু: দীপকে গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ব্যবসায়িক সহযোগী ও এলাকার ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার করা হয়েছে। আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে নৌ পুলিশের পাঠানো একটি খুদে বার্তায় এই তথ্য প্রকাশ করা হয়।

বার্তায় উল্লেখ করা হয়েছে, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বাবার দায়ের করা হত্যা মামলায় দীপকে গ্রেফতার করা হয়েছে। দুপুর ১২টার দিকে দীপকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা দায়ের করেন।

থানার ডিউটি কর্মকর্তা আতিকুজ্জামান সময় সংবাদকে নিশ্চিত করেছেন যে, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলাটি তদন্ত করবে নৌ-পুলিশ। দীপের বিষয়টিও নৌপুলিশ দেখছে।

গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

পরিবারের সূত্রে জানা যায়, তাহসিফ ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে কেনাকাটা শেষ করে বাসায় ফেরেন। কিছু সময় পর দীপ নামে এক সহকর্মীর সঙ্গে দেখা করার কথা বলে তিনি আবার বাসা থেকে বের হন। এরপর ২৮ অক্টোবর ‘আম্মু আমি আসছি’ লিখে শেষ একটি খুদে বার্তা পাঠান, কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি।

এদিকে ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গে থাকার আলোচনায় আসার পর দীপকে গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা তাহসিফের বলে দীপ নিশ্চিত করেন।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। পিবিআই তার বক্তব্যের বিভিন্ন অসংগতি যাচাই করে এবং ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দীপকেও নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়ামের চতুর্থ চালান পৌঁছাল কড়া নিরাপত্তায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


রূপপুর পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়ামের চতুর্থ চালান পৌঁছাল কড়া নিরাপত্তায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের চতুর্থ চালান কড়া নিরাপত্তার মধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এখন পর্যন্ত প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটি, মোট চারটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনা হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর, পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে, যাকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমমন্ত্রী: শ্রমখাতে অস্থিতিশীলতার অপচেষ্টা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


শ্রমমন্ত্রী: শ্রমখাতে অস্থিতিশীলতার অপচেষ্টা চলছে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেছেন যে, যারা মজুরি বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন, তারা প্রকৃত শ্রমিক নন।

তিনি শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শ্রম ভবনে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই কথা বলেন।

শ্রমমন্ত্রী জানান, আগামীকাল রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হবে। তিনি উল্লেখ করেন, শ্রমিকদের বকেয়া পরিশোধের বিষয়টিতে সংশ্লিষ্ট দুই সংগঠন তাদের প্রতিনিধিদের মাধ্যমে উদ্যোগ নেবে বলে আশ্বাস প্রদান করেছেন।

তিনি আরও বলেন, শ্রম খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে বিজিএমইএ ও বিকেএমইএ যথাযথ উদ্যোগ নেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার অতিরিক্ত কোনো টাকা গ্রহণ করা যাবে না। কর্মীদের অনুরোধ করা হয়েছে, মেডিকেল পরীক্ষার ফি বাবদ কোনো অবস্থাতেই ৮ হাজার টাকার বেশি প্রদান না করার জন্য। একইসঙ্গে, দালাল বা মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ না করার জন্যও সতর্ক করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, যে এজেন্সি মেডিকেল স্লিপ প্রদান করেছে কিন্তু কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিলে, সেই আগের এজেন্সি দ্রুত মেডিকেল রিপোর্ট পাঠাবে। এই ক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে বা কোনো ধরনের হয়রানি বা তালবাহানা ঘটলে, সঙ্গে সঙ্গে বিষয়টি মন্ত্রণালয়কে জানাতে হবে। অভিযোগ জানাতে [email protected] এই ইমেইল ব্যবহার করা যাবে। মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর করবে এবং কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য মন্ত্রণালয় অনুরোধ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%