প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ব্যবসায়িক সহযোগী ও এলাকার ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার করা হয়েছে। আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে নৌ পুলিশের পাঠানো একটি খুদে বার্তায় এই তথ্য প্রকাশ করা হয়।
বার্তায় উল্লেখ করা হয়েছে, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বাবার দায়ের করা হত্যা মামলায় দীপকে গ্রেফতার করা হয়েছে। দুপুর ১২টার দিকে দীপকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।
এর আগে, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা দায়ের করেন।
থানার ডিউটি কর্মকর্তা আতিকুজ্জামান সময় সংবাদকে নিশ্চিত করেছেন যে, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলাটি তদন্ত করবে নৌ-পুলিশ। দীপের বিষয়টিও নৌপুলিশ দেখছে।
গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
পরিবারের সূত্রে জানা যায়, তাহসিফ ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে কেনাকাটা শেষ করে বাসায় ফেরেন। কিছু সময় পর দীপ নামে এক সহকর্মীর সঙ্গে দেখা করার কথা বলে তিনি আবার বাসা থেকে বের হন। এরপর ২৮ অক্টোবর ‘আম্মু আমি আসছি’ লিখে শেষ একটি খুদে বার্তা পাঠান, কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি।
এদিকে ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গে থাকার আলোচনায় আসার পর দীপকে গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা তাহসিফের বলে দীপ নিশ্চিত করেন।
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। পিবিআই তার বক্তব্যের বিভিন্ন অসংগতি যাচাই করে এবং ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দীপকেও নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন