প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে যাওয়ার পর সাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ সকালে মেঘলা আকাশ থাকার পর রাজধানী ঢাকা শহরে ভারি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর আকাশ ছিল বেশ মেঘলা। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। প্রথমে বৃষ্টির পরিমাণ ছিল হালকা, কিন্তু পরে তা ভারি বৃষ্টিতে পরিণত হয়।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে। এটি প্রথমে স্থল গভীর নিম্নচাপে এবং পরে স্থল নিম্নচাপে রূপান্তরিত হয়। বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে ভারতের ছত্তিশগড় ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে দক্ষিণ আন্দামান সাগর ও তার সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন