ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

সতীর্থকে সীমানার ভেতরে থাকতে বলায় শাস্তি পেলেন ভেরাইনে


সতীর্থকে সীমানার ভেতরে থাকতে বলায় শাস্তি পেলেন ভেরাইনে

কাইলে ভেরাইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের একাদশে ছিলেন না। তবে মাঠের বাইরে থেকে তিনি শাস্তির সম্মুখীন হয়েছেন। সতীর্থকে সীমানার ভেতরে অবস্থান করতে বলার কারণে আইসিসি তার বিরুদ্ধে একটি ডিমেরিট পয়েন্ট প্রদান করেছে।

ভেরাইনের সতীর্থের প্রতি পরামর্শ দেওয়ার ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে, যখন আম্পায়ার মার্কেস অ্যাকারম্যানকে আউট ঘোষণা করেন। অ্যাকারম্যান ক্যাচ আউটের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিতে চেয়েছিলেন। কিন্তু আম্পায়াররা জানান, নির্ধারিত ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ চাওয়া হয়নি। তাই তার রিভিউ আবেদন গ্রহণ করা সম্ভব হয়নি।

অ্যাকারম্যান যখন সীমানার দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বারবার আম্পায়ারদের উদ্দেশে চিৎকার করে বলছিলেন যে রিভিউ নেওয়ার জন্য তখনো সময় ছিল। এই সময় ভেরাইনে অ্যাকারম্যানকে সীমানার ভেতরে অবস্থান করতে বলেন। এর ফলে মাঠ ত্যাগ করতে অ্যাকারম্যানের কিছুটা বিলম্ব ঘটে।

আরও পড়ুন: এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আহ্বায়ক ফাহিম, সদস্যসচিব নাজমুল

এই ঘটনার জন্য প্রিন্সও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। পাশাপাশি উভয়কে তিরস্কারও করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। প্রিন্স ও ভেরাইনে নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

প্রিন্স ও ভেরাইনে আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন, যা খেলোয়াড় ও তাদের সহায়তাকারী কর্মকর্তাদের জন্য প্রযোজ্য। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি উল্লেখ রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আহ্বায়ক ফাহিম, সদস্যসচিব নাজমুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আহ্বায়ক ফাহিম, সদস্যসচিব নাজমুল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ক্রীড়া উইং হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কমিটির উদ্বোধন করা হয়।

ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার উদ্দেশ্যে ছয় মাসের জন্য ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ এর কেন্দ্রীয় কমিটি অনুমোদিত হয়েছে।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান।

আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সালমান মোহাম্মাদ জাভেদ, এম রফিকুল ইসলাম, জহির রায়হান, খালেক শিকদার ও মো. আব্দুল মোনায়েম।

কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মাহমুদুল হাসান রাকিব, আবু বক্কর সিদ্দিক সুমন, আব্দুল্লাহ আল মামুন, সাদিয়া ফাইরোজ, মো. রাকিব হোসেন, নাঈম হাওলাদার ও জিনিয়া শারমিন রিয়া।

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আরমানুল ইসলাম নয়ন। সংগঠক হিসেবে রয়েছেন আকিব জাবেদ মুন্না, মনির হোসেন, ফাহাদ আহমেদ রকি, মো. একরামুল হক (রনি), মোহাম্মদ আরিফুল ইসলা, আরাফাত জোয়াদ্দার, মাঈনউদ্দিন মো. সাকিব। শাহরিয়ার খান, রুমি আক্তার মুনি, তাহিরুম লুফা এমেরা, শাহাব উদ্দিন বাবলু, ইমরান হোসেন (ইমন), তালহা জোবাইর, আদিফুর রহমান, মো. হাসান (নূরজামাল), সালেহ আহমেদ শাকিল, শফিকুল ইসলাম রানা খান, মো. আল ইমরান, আল ইমন হোসেন আহমেদ, মো. আশিকুজ্জামান, সৈয়দ মোর্শেদ আনোয়ার, মো. মেহেদী হাসান, মো. সাবরিন আবিদ, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল জাবেদ, আবু নাইম ও মো. সাকিব মিয়াজি।

এছাড়া সংগঠক হিসেবে আরও রয়েছেন মুহাম্মদ হোসাইন, মো. আলী রাজা, মো. নাজির হোসেন, সাবের সালেহ চৌধুরী, সাইদুল হাসান, আলমা জাহান ইমা, আব্দুল মুহাইমিন চোধুরী (সাদমান), মো. খাইরুল ইসলাম ইমরুল ও আকিবুল হাসান ভূঁইয়া।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মোহাম্মাদ ওমর ফারুক যুবরাজ, সোয়াদ মাহমুদ লিওন, মাহফুজ কাউসার সাদি আমজাদ হোসেন, নাসিমুর সাকিব, অনিক হাসান লিমন, মো. ফারহান তানভীর ফাহিম, মো. জাহিদুল সর্দার জনি, আসাদুল্লাহ নোমান, কিবরিয়া সরোয়ার, এ কে এম জিয়া উদ্দীন রনি, মাহফুজুল ইসলাম ভূঁইয়া (হৃদয়), এনায়েত হোসেন, শরিফুল বারি লিমন, সাজেদুল হক হৃদয়, মাশেক আহমেদ, মো. নাজমুল হক, মো. ফয়সাল, বশির আহম্মেদ অপু, মোহাম্মদ সেকান্দর আলী, আব্দুল্লাহ আল মারুফ, সফির উদ্দিন, তানভীর মো. মিফতাহুল হক, মো সুমন হোসেন, আশিকুর রহমান চৌধুরী, সিমরান হাসান সৌরভ, মো. রাইসুল ইসলাম ও ইনজামুল হক।

কমিটিতে সদস্য হিসেবে আরও আছেন সাফাত খান, মো. রমজান শেখ, চৌধুরী মো. ফারদিন হায়াত, মো. জাহিরুল ইসলাম ফারাজি, মো. সাজেদুল ইসলাম, আব্দুল মোহাইমিন চৌধুরি, আদিবা সিদ্দিকা প্রিয়তি, মো. আরিফ হোসেন, ওমর ফারুক, কামরান আহমেদ, মো. আব্দুল মুহিত, ফারহান তাশরীফ (সিয়াম), খাইরু নেছা পান্না, মো. আব্দুল্লাহ জোবায়ের, রফিকুল ইসলাম সুজন, এম এইচ তানভীর, আলিফ মোহাম্মদ ও আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংগীতশিল্পী আসিফ আকবর উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় নদীতে ভাসছিল ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


খুলনায় নদীতে ভাসছিল ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ

খুলনার আঠারোবেকি নদীতে ভাসমান অবস্থায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরের দিকে রূপসা উপজেলার জেলখানা ঘাটের সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মেহেদি হাসান সোহাগ (৪০)। তিনি রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে এবং জেলখানা ঘাটের মাঝি ছিলেন।

পুলিশের বরাতে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ঘাটের সিংহের চর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে ভাটিতে পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুরের দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দুজনকেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। হত্যাকাণ্ডটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা জানার জন্য তদন্ত চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদেরও স্ট্রোক হয়? লক্ষণগুলো দেখলে এক মুহূর্তও দেরি নয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


শিশুদেরও স্ট্রোক হয়? লক্ষণগুলো দেখলে এক মুহূর্তও দেরি নয়

স্ট্রোক কি শুধুমাত্র বয়স্কদের জন্য? অনেকের ধারণা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অথবা কোলেস্টেরলের সমস্যায় আক্রান্ত বয়স্ক ব্যক্তিরাই স্ট্রোকের শিকার হন। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। নবজাতক থেকে শুরু করে শিশু-কিশোরদেরও স্ট্রোক হতে পারে।

শিশুদের মধ্যে স্ট্রোক তুলনামূলকভাবে বিরল হলেও এটি একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনেক সময় অভিভাবকরা শিশুদের স্ট্রোকের লক্ষণ সঠিকভাবে বুঝতে পারেন না। এর ফলে চিকিৎসা নিতে দেরি হয়ে যায়।

শিশুদের স্ট্রোক কেন হয়?

স্ট্রোক মূলত মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে অথবা মস্তিষ্কের কোনো রক্তনালি ফেটে যাওয়ার ফলে ঘটে। শিশুদের ক্ষেত্রে এর দুটি প্রধান ধরন বিদ্যমান।

- ইস্কেমিক স্ট্রোক: মস্তিষ্কের কোনো রক্তনালিতে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়।

- হেমোরেজিক স্ট্রোক: মস্তিষ্কের রক্তনালি ফেটে গিয়ে রক্তক্ষরণ ঘটে।

শিশুদের স্ট্রোকের পেছনে কিছু কারণ থাকতে পারে।

১. জন্মগত হৃদ্‌রোগ বা হৃদ্‌যন্ত্রের গঠনগত সমস্যা।

২. সিকেল সেল ডিজিজের মতো রক্তের রোগ।

৩. মস্তিষ্কের রক্তনালির জন্মগত ত্রুটি।

৪. রক্ত জমাট বাঁধার সমস্যা।

৫. মাথায় গুরুতর আঘাত বা কিছু সংক্রমণ।

৬. মস্তিষ্কের রক্তনালিতে প্রদাহ বা অন্যান্য রক্তনালিজনিত সমস্যা।

শিশুদের স্ট্রোকের লক্ষণ কী কী?

শিশুদের স্ট্রোকের লক্ষণ অনেক সময় বড়দের মতোই হয়ে থাকে। তবে বয়সভেদে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেসব লক্ষণের দিকে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে—

১. হঠাৎ শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া।

২. মুখের এক পাশ বেঁকে যাওয়া।

৩. কথা বলতে অসুবিধা হওয়া বা জড়িয়ে কথা বলা।

৪. হঠাৎ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তির সমস্যা।

৫. হাঁটতে গিয়ে ভারসাম্য হারানো বা বারবার পড়ে যাওয়া।

৬. হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা, বিশেষ করে বমি ও অতিরিক্ত ঘুমঘুম ভাব।

৭. হঠাৎ খিঁচুনি হওয়া, বিশেষ করে শরীরের এক পাশে।

৮. অস্বাভাবিক বিভ্রান্তি বা অচেতন হয়ে যাওয়া।

স্ট্রোকের লক্ষণ দেখা দিলে অভিভাবকদের কী করা উচিত?

শিশুর মুখ বেঁকে যাওয়া, শরীরের এক পাশ দুর্বল হয়ে পড়া, কথা জড়িয়ে যাওয়া অথবা হঠাৎ খিঁচুনি শুরু হলে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে। প্রয়োজনে জরুরি অ্যাম্বুলেন্স ডাকতে হবে।

- লক্ষণগুলো কখন শুরু হয়েছে, সেই সময়টি মনে রাখুন।

- চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেবেন না।

- শিশুকে জোর করে খাবার বা পানি খাওয়াবেন না।

- লক্ষণ কিছুক্ষণ পর সেরে গেলেও হাসপাতালে যেতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের কোটা ২০ হাজার বাড়ানোর দাবি হাবের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


হজের কোটা ২০ হাজার বাড়ানোর দাবি হাবের

২০২৭ সালের হজের জন্য সৌদি সরকারের নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন পূর্ণ হয়ে গেছে। তবে, হজে যাওয়ার জন্য নিবন্ধনের অপেক্ষায় থাকা ২০ হাজারেরও বেশি মানুষ রয়েছেন। তাদের জন্য অতিরিক্ত ২০ হাজার কোটা বরাদ্দের দাবি জানিয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সৌদি সরকারের কাছে আবেদন করেছে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, ২০২৭ সালের হজের জন্য সৌদি সরকার ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে। যদিও বাংলাদেশের জন্য মোট কোটা ১ লক্ষ ২৭ হাজার ১৯৮ জন। অতএব, সৌদি সরকারের কাছে আরও ২০ হাজার কোটা বরাদ্দের জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিকভাবে কোটা বাড়ানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

হাবের মহাসচিব নিবন্ধিত হজ যাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ঘোষিত প্যাকেজের বাকি টাকা পরিশোধ করার জন্য অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের নিবন্ধিত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে টাকা লেনদেন করা যাবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%