প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্ট্রোক কি শুধুমাত্র বয়স্কদের জন্য? অনেকের ধারণা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অথবা কোলেস্টেরলের সমস্যায় আক্রান্ত বয়স্ক ব্যক্তিরাই স্ট্রোকের শিকার হন। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। নবজাতক থেকে শুরু করে শিশু-কিশোরদেরও স্ট্রোক হতে পারে।
শিশুদের মধ্যে স্ট্রোক তুলনামূলকভাবে বিরল হলেও এটি একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনেক সময় অভিভাবকরা শিশুদের স্ট্রোকের লক্ষণ সঠিকভাবে বুঝতে পারেন না। এর ফলে চিকিৎসা নিতে দেরি হয়ে যায়।
শিশুদের স্ট্রোক কেন হয়?
স্ট্রোক মূলত মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে অথবা মস্তিষ্কের কোনো রক্তনালি ফেটে যাওয়ার ফলে ঘটে। শিশুদের ক্ষেত্রে এর দুটি প্রধান ধরন বিদ্যমান।
- ইস্কেমিক স্ট্রোক: মস্তিষ্কের কোনো রক্তনালিতে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়।
- হেমোরেজিক স্ট্রোক: মস্তিষ্কের রক্তনালি ফেটে গিয়ে রক্তক্ষরণ ঘটে।
শিশুদের স্ট্রোকের পেছনে কিছু কারণ থাকতে পারে।
১. জন্মগত হৃদ্রোগ বা হৃদ্যন্ত্রের গঠনগত সমস্যা।
২. সিকেল সেল ডিজিজের মতো রক্তের রোগ।
৩. মস্তিষ্কের রক্তনালির জন্মগত ত্রুটি।
৪. রক্ত জমাট বাঁধার সমস্যা।
৫. মাথায় গুরুতর আঘাত বা কিছু সংক্রমণ।
৬. মস্তিষ্কের রক্তনালিতে প্রদাহ বা অন্যান্য রক্তনালিজনিত সমস্যা।
শিশুদের স্ট্রোকের লক্ষণ কী কী?
শিশুদের স্ট্রোকের লক্ষণ অনেক সময় বড়দের মতোই হয়ে থাকে। তবে বয়সভেদে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেসব লক্ষণের দিকে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে—
১. হঠাৎ শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া।
২. মুখের এক পাশ বেঁকে যাওয়া।
৩. কথা বলতে অসুবিধা হওয়া বা জড়িয়ে কথা বলা।
৪. হঠাৎ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তির সমস্যা।
৫. হাঁটতে গিয়ে ভারসাম্য হারানো বা বারবার পড়ে যাওয়া।
৬. হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা, বিশেষ করে বমি ও অতিরিক্ত ঘুমঘুম ভাব।
৭. হঠাৎ খিঁচুনি হওয়া, বিশেষ করে শরীরের এক পাশে।
৮. অস্বাভাবিক বিভ্রান্তি বা অচেতন হয়ে যাওয়া।
স্ট্রোকের লক্ষণ দেখা দিলে অভিভাবকদের কী করা উচিত?
শিশুর মুখ বেঁকে যাওয়া, শরীরের এক পাশ দুর্বল হয়ে পড়া, কথা জড়িয়ে যাওয়া অথবা হঠাৎ খিঁচুনি শুরু হলে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে। প্রয়োজনে জরুরি অ্যাম্বুলেন্স ডাকতে হবে।
- লক্ষণগুলো কখন শুরু হয়েছে, সেই সময়টি মনে রাখুন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেবেন না।
- শিশুকে জোর করে খাবার বা পানি খাওয়াবেন না।
- লক্ষণ কিছুক্ষণ পর সেরে গেলেও হাসপাতালে যেতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন