ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ইন্তেকাল করেছেন


বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ইন্তেকাল করেছেন

বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত বিশিষ্ট শ্রমিক নেতা মো. আব্দুল ওয়াদুদ (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহরের নারুলী মধ্যপাড়ার নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মরহুমের জানাজা নারুলী মধ্যপাড়া রেললাইন সংলগ্ন বুদা প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অথবা নারুলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: নভেম্বর এলেই আতঙ্কে কাটে উপকূলবাসীর, বেড়িবাঁধের উপর নেই ভরসা

তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. রোস্তম আলী, বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক ও বগুড়া কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. ইমরান হোসেন সুলতান, নারুলী উত্তরণ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন প্রধান, নারুলী বুদা প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক ফাইদুল আহাদ রুমি এবং নারুলী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রভাষক জুয়েল সরকার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার এলাকায় রেলওয়ের সংকেত বক্সে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় আগুনের এই ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে সংকেত বক্সটিতে আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, আগুন বক্সের অভ্যন্তরে প্রবেশ করতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেল চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। একই রাতে পৌর এলাকার কলেজ পাড়ায় বিকট শব্দ শোনা যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস জানিয়েছেন, দুর্বৃত্তরা দুবলা এলাকায় ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আগুনের কোনো চিহ্ন না থাকলেও পুড়ার অবস্থা বোঝা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীর জনজীবনে লকডাউনের কোনো প্রভাব পড়েনি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


পটুয়াখালীর জনজীবনে লকডাউনের কোনো প্রভাব পড়েনি

পটুয়াখালী জেলায় লকডাউন কর্মসূচির আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আহবানের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। জেলা শহরসহ সকল উপজেলায় স্বাভাবিক জীবনযাত্রা চলমান রয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন জানিয়েছেন, "প্রতিটি রুটেই গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে।"

এদিকে, গতকাল রাত থেকে পটুয়াখালী জেলায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘটছে। সকাল থেকে শহরের প্রতিটি রাস্তায় স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এবং প্রতিটি বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও অব্যাহত রয়েছে।

গতকাল রাতে জেলা ছাত্রদল ও যুবদল পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন স্থানে লকডাউনের বিরুদ্ধে প্রচারণা চালানোর সময় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের গাড়িতে আগুন দেওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করে বলেছেন, "আওয়ামী সন্ত্রাসীরা তাদের পুরানো চেহারায় ফিরে এসে দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।" তিনি আরও জানান, "ইতোমধ্যে তারা নড়াইলে আমাদের দুইজন এবং ভাঙ্গায় একজনকে হত্যা করেছে, গোপালগঞ্জে আমাদের দলীয় এমপির বাসভবনসহ থানায় অগ্নিসংযোগ করেছে। আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সজাগ রয়েছি, পটুয়াখালীতে ফ্যাসিস্টরা যেন কোনো অন্যায়, ঘরবাড়ি ভাংচুর, আগুন নৈরাজ্য না করতে পারে। আমরা নৈরাজ্যকে প্রতিহত করবো, সন্ত্রাসকে মোকাবেলা করবো এবং পটুয়াখালীতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাবাংলাদেশের শান্তিশৃঙ্খলা অব্যাহত রাখতে রাজপথে থাকবো।"

পুলিশের পক্ষ থেকে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, "এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলায় যান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলায় যান চলাচল বন্ধ

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : অধিকৃত ক্রিমিয়ার সেতুতে আবারও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় একজন রুশ কর্মকর্তা বুধবার এই তথ্য প্রকাশ করেছেন। ইউক্রেনের হামলার ফলে সেতুটির ব্যাপক ক্ষতি হওয়ার দুই দিন পর এই নতুন হামলা হয়।

ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে উল্লেখ করেন, ‘ক্রিমিয়া সেতুতে নতুন হামলার পর সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট সব সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’

এ খবরটি মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

চীনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বৈঠকের কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ক্রিমিয়া সেতু ইউক্রেনের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সেতুটিতে বড় ধরনের হামলা চালানো হয়।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানায়, সেতুর একটি ধাতব খিলান এবং এর নিচের সড়ক অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, সেতুটির ওপর দিয়ে এক লাইনে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে। অন্য অংশে মেরামতের কাজ চলমান রয়েছে।

সেতুটি পুতিনের শাসন এবং রাশিয়ার ক্রিমিয়া দখলের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এটি ওই অঞ্চলে রসদ সরবরাহের একটি প্রধান পথও।

এর আগে সেতুটিতে একাধিক হামলা হয়েছে। ২০২২ সালের অক্টোবরে বিস্ফোরকবোঝাই একটি ট্রাকে বিস্ফোরণের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়, যা কয়েক মাস ধরে সেতুটির চলাচলে বিঘ্ন ঘটায়।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার মাধ্যমে দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে প্রাণঘাতী সংঘাতের সূচনা করে, যা পরবর্তীতে বড় ধরনের যুদ্ধে রূপ নেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুচি দাম কমাচ্ছে, লুই ভুইতো একই পথে হাঁটছে না

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


গুচি দাম কমাচ্ছে, লুই ভুইতো একই পথে হাঁটছে না

বিলাসবহুল পণ্যের বাজারে এত দিন ধরে দাম বৃদ্ধি ছিল বড় ব্র্যান্ডগুলোর প্রচলিত কৌশল। তবে, ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড গুচি দীর্ঘ সময় ধরে চলা বিক্রয় মন্দার প্রেক্ষিতে সেই নিয়মে পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটি হ্যান্ডব্যাগ, জুতা ও পোশাকের দাম কমিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে। তবে, প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড লুই ভুইতো একই পথে হাঁটতে আগ্রহী নয়।

ফোর্বসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুচির বেশ কিছু জনপ্রিয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এর মধ্যে রয়েছে ব্র্যান্ডটির প্যাডলক টপ-হ্যান্ডেল ব্যাগ। ফ্রান্সে জুলাই মাসে এই ব্যাগটির দাম ছিল ৩ হাজার ৫০০ ইউরো, যা বর্তমানে কমিয়ে ২ হাজার ৪৫০ ইউরো করা হয়েছে। অর্থাৎ, এক ধাক্কায় দাম কমেছে প্রায় ৩০ শতাংশ। এছাড়া, আগে ৮০০ ইউরো দামের কিছু জুতার দাম কমিয়ে ৫৬০ থেকে ৫৯৫ ইউরোর মধ্যে আনা হয়েছে।

গুচির মালিকানাধীন প্রতিষ্ঠান কেরিংয়ের দাবি, এটি কেবল মূল্যছাড়ের কৌশল নয়, বরং পণ্যের দাম নির্ধারণের কাঠামোয় একটি পরিবর্তন। সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে অনেক ক্রেতার নাগালের বাইরে চলে গিয়েছিল ব্র্যান্ডটির পণ্য। ফলে বিক্রির পরিমাণেও নেতিবাচক প্রভাব পড়েছে। ফোর্বসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, টানা ১৩ প্রান্তিক ধরে গুচির বিক্রিতে পতন ঘটেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় আগের তুলনায় ৬ শতাংশ কমে ১২৯ কোটি ইউরোতে দাঁড়িয়েছে।

অন্যদিকে, গুচির মতো দাম কমানোর সিদ্ধান্তে এখনো রাজি নয় লুই ভুইতো। যদিও ব্র্যান্ডটির বিক্রিও চাপের মুখে রয়েছে। গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লুই ভুইতোর বিক্রি প্রায় ৮ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির মূল সংস্থা এলভিএমএইচের আয়ের একটি বড় অংশ এই ব্র্যান্ড থেকে আসে। ফলে বিক্রির এই পতন পুরো প্রতিষ্ঠানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে, দাম কমানোর পরিবর্তে ক্রেতাদের আগ্রহ ফিরিয়ে আনতে পণ্যের প্রতি নতুন আকর্ষণ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে লুই ভুইতো। এদিকে, চ্যানেল, ডিওর ও বারবেরির মতো ব্র্যান্ডগুলোও ভিন্ন কৌশল গ্রহণ করেছে। তারা জনপ্রিয় পণ্যের দাম না কমিয়ে তুলনামূলক কম দামের নতুন পণ্য বাজারে আনছে। বিপরীতে, হারমেস এখনো উচ্চমূল্যের কৌশল ধরে রেখেছে, কারণ তাদের মূল ক্রেতারা এখনো বিলাসবহুল পণ্যে অর্থ ব্যয় করছেন।

বিশ্বজুড়ে বিলাসবহুল পণ্যের বাজারে ক্রেতা কমে যাওয়াই এই পরিবর্তনের অন্যতম কারণ। মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত ক্রেতাদের একটি বড় অংশ এখন ব্যয় কমাচ্ছেন। ফলে, শুধু ব্র্যান্ডের পরিচিতি দিয়ে আগের মতো বিক্রি ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। গুচির দাম কমানোর সিদ্ধান্ত তাই শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল নয়, বরং পুরো বিলাসবহুল ফ্যাশনশিল্পের জন্য নতুন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%