প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার এলাকায় রেলওয়ের সংকেত বক্সে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় আগুনের এই ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে সংকেত বক্সটিতে আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, আগুন বক্সের অভ্যন্তরে প্রবেশ করতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেল চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। একই রাতে পৌর এলাকার কলেজ পাড়ায় বিকট শব্দ শোনা যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস জানিয়েছেন, দুর্বৃত্তরা দুবলা এলাকায় ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আগুনের কোনো চিহ্ন না থাকলেও পুড়ার অবস্থা বোঝা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন